আড়ংয়ে কাগজের শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে লিগ্যাল নোটিশ
দেশের অন্যতম ফ্যাশন ব্র্যান্ড আড়ংকে কাগজের শপিং ব্যাগের মূল্য নেওয়া বন্ধের দাবি জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নিশাত ফারজানা আড়ং করপোরেট অফিসের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্টদের কাছে এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, দীর্ঘদিন ধরে আড়ং থেকে কেনাকাটায় গ্রাহকরা বিনামূল্যে ব্যাগ পেলেও সম্প্রতি কাগজের শপিং ব্যাগের জন্য মূল্য আদায় করা হচ্ছে। আড়ং জানিয়েছে, এ অর্থ পরিবেশবান্ধব কার্যক্রমে ব্যয় করা হবে। তবে নোটিশে একে ‘গ্রাহকদের ওপর চাপ সৃষ্টি ও অসাধু ব্যবসায়িক মানসিকতার প্রকাশ’ বলা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, আড়ংয়ের ব্যাগগুলো নিম্নমানের রিসাইকেল কাগজ দিয়ে তৈরি, যা টেকসই নয়। গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে ব্যাগ বিক্রি করাটা অন্যায্য এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
নোটিশে সতর্ক করে বলা হয়েছে, আগামী ১০ দিনের মধ্যে ব্যাগের মূল্য আদায় বন্ধ না হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আদালতের শরণাপন্ন হবে।








আপনার মতামত লিখুন