খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ নভেম্বর ভোট করতে শ্রম অধিদপ্তরে ডিইউজের ১৬ প্রার্থীর স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৮:১০ অপরাহ্ণ
১৫ নভেম্বর ভোট করতে শ্রম অধিদপ্তরে ডিইউজের ১৬ প্রার্থীর স্মারকলিপি

অনিবার্য কারণে স্থগিত হওয়া ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর ভোট পূর্বঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫ নভেম্বর আয়োজন করতে শ্রম অধিদপ্তরে স্মারকলিপি দিয়েছে নির্বাচনে অংশগ্রহনকারী ১৬ জন প্রার্থী।

আজ রোববার (২৬ নভেম্বর) শ্রম অধিদপ্তরের মহাপরিচালকের কাছে এই স্মারকলিপি জমা দেয়া হয়েছে। এতে পূর্বনির্ধারিত তারিখে নির্বাচন আয়োজন করার এই দাবি জানানো হয়।

স্মারকলিপিত স্বাক্ষর করা প্রর্থীরা হলেন- সহ সভাপতি প্রার্থী রফিক মুহাম্মদ, সাংগঠনিক সম্পাদক প্রার্থী ইকবাল মজুমদার তৌহিদ ও ডিএম আমিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক প্রার্থী খন্দকার আলমগীর হোসাইন ও ফারুক আহমেদ সুজন, জনকল্যাণ সম্পাদক ইসরাফিল ফরাজী, প্রচার সম্পাদক প্রার্থী মো. শিমুল হাসান এবং নিবার্হী সদস্য প্রার্থী কেফায়েত শাকিল, মো. বাকি বিল্লাহ, ফখরুল ইসলাম, মো. জহির আলম সিকদার, মো. ইসমাইল হোসেন বাবু, মো. মজিবুর রহমান সরকার, জাহিদুর রহমান, মুজাহিদুল ইসলাম ও শেখ মোহাম্মদ তাজুল ইসলাম।

স্মারকলিপিতে বলা হয়, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) প্রতিষ্ঠার পর থেকে সাংবাদিকদের অধিকার রক্ষার আন্দোলনে কাজ করে যাচ্ছে। গত ১৬ বছরে ফ্যাসিবাদ সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে এই ইউনিয়নের নিয়মিত কার্যক্রম পরিচালিত হয়েছে। চব্বিশের অভ্যূত্থানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্যরা সরাসরি ফ্যাসিবাদের বিপক্ষে অবস্থান নিয়ে ইউনিয়নকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। ডিইউজের সদস্যদের প্রাণের দাবি নির্ধারিত সময়ের মধ্যে একটি নির্বাচন। যে নির্বাচনে ভোটের মধ্য দিয়ে নতুন নেতৃত্বকে বেছে নেওয়ার সুযোগ পাবেন সদস্যরা। ডিইউজের বর্তমান নির্বাহী পরিষদ সদস্যদের দাবি মেনে নিয়ে গঠনতন্ত্র অনযায়ী গত ২২ সেপ্টেম্বর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন-২০১৫ এর তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী গত ২৩ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে প্রার্থীরা মনোনয়নপত্র জমা করেন। সন্ধ্যা ৬টার পর শ্রম অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়নপত্র বাক্স বন্ধ করা হয়। ওইদিন মনোনয়নপত্র জমা নেয়ার ২ ঘণ্টা পর রাত ৮টার দিকে কোন সুনির্দিষ্ট কারণ ছাড়াই ‘অনিবার্য কারণ’ উল্লেখ করে অবৈধভাবে ফ্যাসিবাদ কায়দায় নির্বাচন স্থগিত করে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান।

স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, ঢাকা সাংবাদিক ইউনিয়নের গঠনতন্ত্রের অনুচ্ছেদ-১৩ এর ৬নং ধারা অনুযায়ী নির্বাচন স্থগিতের ক্ষমতা নির্বাচন কমিটির নেই। কেবল নির্বাহী পরিষদের সিদ্ধান্তেই নির্বাচন স্থগিত হতে পারে। কিন্তু নির্বাচন কমিটির প্রধান নির্বাচন কমিশনের কোনো সদস্য এবং নির্বাচন কমিটির সদস্য কিংবা নির্বাচনে অংশগ্রহণ করা অন্তত ৮৫ জন প্রার্থীর সঙ্গে কোনো প্রকার আলোচনা না করেই রাতের আধারে ফ্যাসিবাদি কায়দায় নির্বাচন স্থগিতের আদেশ দেন।

এমতাবস্থায় ঢাকা সাংবাদিক ইউনিয়নে ২ হাজার ২৭০ জন সদস্যের ভোটাধিকার রক্ষায় তফসিল অনুযায়ী নির্বাচন পরিচালনা করার অনুরোধ জানানো হয়েছে স্মারকলিপিতে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা