মায়ের নিথর দেহ দেখে হাসপাতাল ছাড়লেন বিষণ্ন তারেক রহমান
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মায়ের মৃত্যুসংবাদে রাতেই হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চিকিৎসকদের কাছ থেকে নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার সকাল ১০টা ৮ মিনিটে তিনি হাসপাতাল ত্যাগ করেন। এসময় তাকে গভীরভাবে বিষণ্ন ও বিমর্ষ দেখা যায়।
বুধবার সকাল থেকে এভার কেয়ার হাসপাতালের সামনে ভিড় করেন বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী। কেউ মাটিতে লুটিয়ে, কেউ একে অপরকে জড়িয়ে কাঁদতে দেখা যায়। শোকাহত কর্মীরা বলেন, ‘আমাদের মা, দেশের মা—খালেদা জিয়া চলে গেলেন; এ শোক সহ্য করা কঠিন।’








আপনার মতামত লিখুন