খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গণতান্ত্রিক চেতনায় দীপ্ত মওদুদ আহমদ

রেফায়েত উল্যাহ রুপক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ২:১৮ অপরাহ্ণ
গণতান্ত্রিক চেতনায় দীপ্ত মওদুদ আহমদ

ব্যারিস্টার মওদুদ আহমদ

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন কিছু ব্যক্তিত্ব আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই গণতন্ত্র, যুক্তি এবং রাষ্ট্রচিন্তার এক পরিশীলিত ধারার কথা মনে পড়ে। ব্যারিস্টার মওদুদ আহমদ সেই বিরল প্রজন্মের একজন, যিনি কেবল রাজনীতির মঞ্চেই নয়, বুদ্ধিবৃত্তিক পরিসরেও নিজের স্বতন্ত্র অবস্থান গড়ে তুলেছিলেন। তাঁর মধ্যে ছিল এক ধরনের গণতান্ত্রিক চেতনা—যা ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতার বাইরে গিয়ে রাষ্ট্র ও জনগণের সম্পর্ককে নতুনভাবে ভাবতে শিখিয়েছিল।

খুব ছোটবেলায় বাবার মুখে মওদুদ আহমদের নাম শুনেছি। একটু বড় হওয়ার পর যখন রাজনৈতিক নানা বিষয় জানতে শুরু করি তখন থেকে ব্যারিস্টার মওদুদ আহমদ ছিল আমার কল্পনার জগতের অন্যতম নায়ক। এমনকি তাঁকে দেখেই একসময় আইন বিষয়ে পড়ার আগ্রহ তৈরি হয়েছিল আমার।

রাজনীতিবিদ, আইনজীবী ও লেখক—তিন পরিচয়েই সমুজ্জ্বল ছিলেন তিনি।

আজীবন দেশ ও মানুষের সেবা করে গেছেন। বাংলাদেশের রাজনীতিতে তিনি ছিলেন এক ব্যতিক্রমধর্মী চরিত্র। দলীয় রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত থেকেও সত্য উচ্চারণ ও নিজের বিশ্বাসের কথা বলেছেন অকপটে। তাঁর লেখনী শক্তিও ছিল অসাধারণ।

তাঁর লেখায় ও বিশ্লেষণে বারবার উঠে এসেছে সংবিধানের গুরুত্ব, আইনের শাসন এবং রাজনৈতিক সহনশীলতার প্রয়োজনীয়তা। তিনি এমন এক রাজনীতির কথা বলেছেন, যেখানে মতের ভিন্নতা বিভাজন তৈরি করে না, বরং সংলাপের সুযোগ সৃষ্টি করে। আজকের বাস্তবতায় এই দৃষ্টিভঙ্গি আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে, যখন রাজনৈতিক সংস্কৃতি প্রায়শই সংঘাতমুখী হয়ে ওঠে।

মওদুদ আহমদের রাজনৈতিক জীবন ছিল বহুমাত্রিক। তিনি ক্ষমতার কেন্দ্রে থেকেছেন, আবার সময়ের প্রয়োজনে বিরোধী কণ্ঠস্বর হিসেবেও দাঁড়িয়েছেন। কিন্তু এই উত্থান-পতনের মধ্যেও যে বিষয়টি অটুট ছিল, সেটি হলো তাঁর গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অঙ্গীকার। তিনি বিশ্বাস করতেন, একটি রাষ্ট্রের শক্তি তার প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা এবং জনগণের মত প্রকাশের অধিকারে নিহিত।

ব্যক্তি ও রাজনৈতিক জীবনে মওদুদ আহমদ যে সফলতা পেয়েছেন তা এদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল।

তিনি বিএনপি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতাদের অন্যতম। বাংলাদেশের উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছিলেন যোগাযোগমন্ত্রী ও আইন মন্ত্রীও। বারবার সংসদ সদস্য হিসেবেও নির্বাচিত হয়েছেন এই অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান। ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য।

তিনি যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ভিজিটিং প্রফেসর ছিলেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং বিদেশি আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ফেলো ছিলেন তিনি।

আগরতলা ষড়যন্ত্র মামলায় তিনি শেখ মুজিবুর রহমানের আইনজীবীদের একজন ও মুক্তিযুদ্ধ শুরুর আগে ১৯৭১ সালে তৎকালীন পাকিস্তানের সামরিক শাসক ইয়াহিয়া খানের ডাকা গোলটেবিল বৈঠকে আইনজীবী এবং অরাজনৈতিক, অবৈতনিক সচিব হিসেবে শেখ মুজিবের সাথে ছিলেন।

লেখক হিসেবেও মওদুদ আহমদ ছিলেন অনন্য। তাঁর লেখা উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আছে ‘ডেমোক্রেসি অ্যান্ড দ্য চ্যালেঞ্জ অব ডেভেলপমেন্ট’, ‘এ স্টাডি অব পলিটিক্স অ্যান্ড মিলিটারি ইন্টারভেনশন ইন বাংলাদেশ’, ‘এরা অফ শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ কনস্টিটিউশনাল কোয়েস্ট ফর অটোনমি’, ‘বাংলাদেশের গণতন্ত্র ১৯৯১ থেকে ২০০৬, ‘কারাগারে যেমন ছিলাম ২০০৭-২০০৮’, ‘বাংলাদেশ : শেখ মুজিবুর রহমানের শাসনকাল’।

বর্তমান প্রজন্মের জন্য মওদুদ আহমদ একটি গুরুত্বপূর্ণ পাঠ রেখে গেছেন—রাজনীতি মানেই প্রতিপক্ষকে দমন করা নয়; বরং মতের ভিন্নতাকে সম্মান জানিয়ে একটি সহাবস্থানের পথ তৈরি করা। এই শিক্ষা আজকের বিভাজিত রাজনৈতিক বাস্তবতায় এক ধরনের আলোকবর্তিকা হিসেবেও কাজ করতে পারে।

ব্যারিস্টার মওদুদ আহমদ যে বিরল, সাফল্যমণ্ডিত জীবন ও গণতান্ত্রিক চেতনার শিখা রেখে গেছেন, তা প্রজন্মের পর প্রজন্মকে আলোকিত করে যাবে। তাঁর রেখে যাওয়া আদর্শই উন্মোচন করবে নতুন দিগন্ত। সবশেষে শুধু এটুকুই বলি—‘তুমি রবে নীরবে হৃদয়ে মম’।

লেখক : নির্বাহী সম্পাদক, খবরবেলা;
সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা