খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পুষ্টিবিদদের নিবন্ধন-লাইসেন্সিং জরুরি, স্বাস্থ্যকেন্দ্রে নিয়োগ বাড়ানোর দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ
পুষ্টিবিদদের নিবন্ধন-লাইসেন্সিং জরুরি, স্বাস্থ্যকেন্দ্রে নিয়োগ বাড়ানোর দাবি

দেশে বাড়তে থাকা অপুষ্টি, স্থূলতা ও খাদ্যাভ্যাসজনিত অসংক্রামক রোগ মোকাবিলায় পুষ্টিবিদদের সরকারি নিবন্ধন, লাইসেন্সিং ও পেশাগত স্বীকৃতি এখন সময়ের দাবি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত পুষ্টিবিদ নিয়োগ নিশ্চিত করা গেলে জনস্বাস্থ্যে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন সম্ভব বলেও তারা মত দিয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ন্যাশনাল নিউট্রিশন অ্যাসোসিয়েশন আয়োজিত ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠনে পুষ্টিবিদদের সক্রিয় কার্যক্রম, নিবন্ধন ও পেশাগত স্বীকৃতি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা উঠে আসে।

বৈঠকে সভাপতিত্ব করেন ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট সুমাইয়া শাহনাজ এবং সঞ্চালনা করেন ডায়েটেশিয়ান কনসালটেন্ট আমাতুল্লাহ শারমীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পুষ্টি পরিষদ (আইপিএইচএন)-এর পরিচালক ড. মাহবুবুর রহমান।

তিনি বলেন, দেশের পুষ্টি সমস্যা সমাধানে পুষ্টিবিদদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও সরকারি স্বাস্থ্য কাঠামোয় এখনো এই খাতে ঘাটতি রয়েছে। এ সংকট নিরসনে ভবিষ্যতে পুষ্টিবিদদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার কথাও জানান তিনি।

বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশন-এর চেয়ারম্যান ড. এস. কে. রয় বলেন, পুষ্টিবিদদের জন্য সরকারিভাবে নিবন্ধন ব্যবস্থা চালু করা এখন জরুরি হয়ে উঠেছে। পাশাপাশি গবেষণা ও স্বাস্থ্যখাতে পেশাজীবীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

এছাড়া পথিকৃত ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স-এর ডিরেক্টর অধ্যাপক লিয়াকত আলী পুষ্টিবিদদের মানোন্নয়নে অভিন্ন কারিকুলাম প্রণয়নের ওপর জোর দিয়ে বলেন, দক্ষতা বাড়াতে একই পাঠ্যক্রম ও আইনগত স্বীকৃতি প্রয়োজন।

উদ্বোধনী বক্তব্যে সভাপতি সুমাইয়া শাহনাজ বলেন, দেশে মাইক্রোনিউট্রিয়েন্ট ঘাটতি ও জীবনযাত্রাজনিত রোগ দ্রুত বাড়ছে। তবে পুষ্টিবিদদের জন্য এখনো সুসংগঠিত কর্মসংস্থান কাঠামো, মানদণ্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে ওঠেনি, যা পেশাগত উন্নয়নে বাধা সৃষ্টি করছে।

বৈঠকে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের পুষ্টিবিদ ও বিশেষজ্ঞরা অংশ নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং বিদ্যমান সমস্যার বাস্তবসম্মত সমাধান প্রস্তাব করেন।

গোলটেবিল বৈঠক থেকে কয়েকটি সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—সরকারি ও বেসরকারি স্বাস্থ্যব্যবস্থায় পুষ্টিবিদ পদের আনুষ্ঠানিক স্বীকৃতি ও পদায়ন, সব শিক্ষাপ্রতিষ্ঠানে অভিন্ন পাঠ্যক্রম চালু, সুসংগত প্রশিক্ষণ কাঠামো গঠন, পুষ্টিবিদদের কর্মসংস্থান ও পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং লাইসেন্সিং প্রক্রিয়াকে আইনি কাঠামোর আওতায় আনা।

পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের লক্ষ্যে বাংলাদেশ বিমানবাহিনীর ছয় সদস্যের একটি টেকনিক্যাল টিম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পবিপ্রবি কর্তৃপক্ষের আমন্ত্রণে বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার রাওসাব তিমামের নেতৃত্বে টেকনিক্যাল টিমটি বিশ্ববিদ্যালয়ে আসে।

এ সময় টিমের সদস্যরা পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ও রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশ বিমানবাহিনীর টেকনিক্যাল টিম ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের উদ্দেশ্যেই বিমানবাহিনীর টেকনিক্যাল টিমের এ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত কুবিতে আয়োজিত হতে যাচ্ছে ‘আনোয়ার মেমোরিয়াল গণিত সেমিনার’