খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় জনপ্রত্যাশার বাংলাদেশ গড়বে ইসলামী আন্দোলন: গাজী আতাউর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৭:২৯ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় জনপ্রত্যাশার বাংলাদেশ গড়বে ইসলামী আন্দোলন: গাজী আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশের নবনিযুক্ত মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের প্রত্যাশাকে সামনে রেখে দেশ গঠনের আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ আরও শানিত শক্তি হিসেবে ভূমিকা পালন করবে। তিনি বলেন, রাজনৈতিক সংস্কার, ন্যায়বিচার ও জনকল্যাণভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় দলটি নতুন উদ্যমে কাজ করবে।

সোমবার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব কথা বলেন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ দীর্ঘদিন ধরে নিয়মতান্ত্রিকভাবে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থানেও দলটি নিজস্ব রাজনৈতিক পরিচয়ে সক্রিয় ভূমিকা পালন করেছে।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা ছিল রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম এগিয়ে যাবে এবং ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত হবে। কিন্তু নির্বাচনের পর জাতি অনেক ক্ষেত্রেই আশাহত হয়েছে। সংসদে জনগণের সমস্যা নিয়ে কার্যকর আলোচনা না হয়ে ব্যক্তিগত সুবিধা অর্জন এবং দলীয় বিরোধের চর্চা বেশি দেখা যাচ্ছে। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

দেশের বর্তমান বাস্তবতায় জনগণের প্রত্যাশা পূরণে ইসলামী আন্দোলন বাংলাদেশকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে উল্লেখ করে তিনি বলেন, জনতার আকাঙ্ক্ষাকে ধারণ করে রাজনৈতিকভাবে আরও দক্ষ ও সুসংগঠিত হওয়ার প্রয়োজন রয়েছে। সেই লক্ষ্যেই দলটি নতুনভাবে যাত্রা শুরু করেছে।

নবনিযুক্ত মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়ায় দলের প্রেসিডিয়াম, মজলিশে শুরা এবং সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গাজী আতাউর রহমান বলেন, ১৯৮৭ সালে দেশের শীর্ষ উলামায়ে কেরাম, দ্বীনদার বুদ্ধিজীবী ও রাজনৈতিক নেতাদের নেতৃত্বে যে সংস্কারমুখী রাজনৈতিক আন্দোলনের সূচনা হয়েছিল, তার প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করা তাঁর জন্য একটি বড় আমানত।

তিনি বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণ, দেশকে সুখী-সমৃদ্ধ করা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত। ইসলামের সৌন্দর্য ও মূল্যবোধ সমাজের সর্বস্তরে প্রতিষ্ঠায় তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন বলেও জানান।

শেষে তিনি দলীয় নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীর দোয়া এবং সহযোগিতা কামনা করেন।

এম/আর

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা