খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ফয়জুল করীমকে লক্ষ্যবস্তু বানানোর পরিণতি ভালো হবে না: গাজী আতাউর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১২:২৯ অপরাহ্ণ
ফয়জুল করীমকে লক্ষ্যবস্তু বানানোর পরিণতি ভালো হবে না: গাজী আতাউর রহমান

গাজী আতাউর রহমান। ছবি- সংগ্রহিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একজন অগ্রণী নেতা। তাকে হয়রানি ও মামলার লক্ষ্যবস্তু বানানোর পরিণতি ভালো হবে না।

বুধবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন। তার দাবি, মামলার বাদী অতীতে যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সরকার পরিবর্তনের পর নিজেকে যুবদলের নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন। তবে স্থানীয় বিএনপি নেতারা তাকে যুবদলের নেতা হিসেবে স্বীকৃতি দেন না বলেও উল্লেখ করেন তিনি।

গাজী আতাউর রহমান অভিযোগ করেন, পতিত ফ্যাসিবাদের দোসররা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাদের হয়রানির উদ্দেশ্যে মুফতি ফয়জুল করীমকে লক্ষ্যবস্তু বানিয়েছে। তিনি বলেন, সাবেক যুবলীগ-সংশ্লিষ্ট একজন ব্যক্তির অভিযোগের ভিত্তিতে একজন জাতীয় নেতার বিরুদ্ধে দ্রুত মামলা গ্রহণের বিষয়টি প্রশ্নের জন্ম দিয়েছে।

তিনি কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলামের ভূমিকাও তদন্তের দাবি জানান। তার ভাষ্য, একজন জাতীয় নেতার বিরুদ্ধে দায়ের করা অভিযোগ যথাযথ যাচাই-বাছাই ছাড়া মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

বিবৃতিতে তিনি বলেন, বিএনপি বা সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত বলে তারা মনে করেন না। তবে যেহেতু বিএনপির পরিচয়ে একজন ব্যক্তি মামলা করেছেন এবং সরকারি কর্মকর্তা হিসেবে পুলিশ তা গ্রহণ করেছে, তাই বিষয়টির সমাধানের দায়িত্বও সরকারকেই নিতে হবে।

ইসলামী আন্দোলনের পক্ষ থেকে অবিলম্বে মামলা প্রত্যাহার, মামলার বাদী ও অভিযোগ গ্রহণ প্রক্রিয়া তদন্ত এবং কোনো ষড়যন্ত্র বা ফ্যাসিবাদের দোসরদের সংশ্লিষ্টতা থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

গাজী আতাউর রহমান বলেন, সরকার এ বিষয়ে কী পদক্ষেপ নেয় তা তারা পর্যবেক্ষণ করবেন। তিনি আশা প্রকাশ করে বলেন, বিষয়টির দ্রুত সমাধান হবে। অন্যথায় মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিরুদ্ধে অপতৎপরতার পরিণতি কারও জন্যই ভালো হবে না।

এম/আর

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা