খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী উদযাপন করল দিবাকণ্ঠ পরিবার

একই সূত্রেগাঁথা প্রয়াত ইকরাম চৌধুরী ও দিবাকন্ঠ : জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ
২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী উদযাপন করল দিবাকণ্ঠ পরিবার

বনাঢ্য আয়োজনে মধ্য দিয়ে পত্রিকার ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী উদযাপন করেছে বহুল প্রচারিত সাপ্তাহিক দিবাকণ্ঠ। ১০ জুলাই শুক্রবার পত্রিকার কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক বিশিষ্ট রাজনীতিবিদ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার প্রধান সম্পাদক মুনির চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপ্তাহিক দিবাকণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক শ্যামল চন্দ্র দাস। প্রধান অতিথির বক্তব্যে মনির চৌধুরী বলেন, একই সূত্রেগাঁথা প্রয়াত ইকরাম চৌধুরী ও দিবাকন্ঠ। পত্রিকাটির জন্মলগ্নে ইকরাম চৌধুরী জড়িত ছিলেন। পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক শ্যামল চন্দ্র দাস আমার কাছ থেকে সবসময় পরামর্শ নিতেন, কিভাবে পত্রিকার সার্কুলেশন বৃদ্ধি করা যায়। আমি সবসময় তাকে পরামর্শ দিতাম। এর প্রাপ্তি আজকে ২৫ বছর। আমি আশা কবো আগামী দিনে পত্রিকাটি তার নিরপেক্ষতা বজায় রেখে প্রকাশনা অব্যাহত রাখবে। ‘আমরা সবার জন্য’- এই প্রত্যয়কে ধারণ করে সাপ্তাহিক দিবাকণ্ঠ দীর্ঘদিন ধরে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। আগামী দিনেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করে যাবে পত্রিকাটি।

এসময় আরো বক্তব্য রাখেন, মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক দিবাকন্ঠ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম হায়দার মোল্লা, দৈনিক আদি বাংলা পত্রিকা মফস্বল সম্পাদক মোঃ রাসেল গাজী, দৈনিক চাঁদপুর সময় পত্রিকা স্টাফ রিপোর্টার মুহাম্মদ বাদশা ভূঁইয়া, মতলব লেখক পরিষদের প্রতিষ্ঠাতা আজম পাটোয়ারী, সাপ্তাহিক দিবাকন্ঠ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ডি কে সোলেমান, দৈনিক বিজয় সকাল পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি জালাল উদ্দিন খান, পত্রিকার শহর প্রতিনিধি আতাউর রহমান পারভেজ, পরান সরকার সহ সাংবাদিক, লেখক, শুভানুধ্যায়ী, পাঠক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থেকে পত্রিকাটির দীর্ঘ ২৫ বছরের পথচলার বিভিন্ন দিক তুলে ধরেন এবং ভবিষ্যতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

পরে র‌্যালি ও কেক কাটা হয়। অনুষ্ঠানের শেষে প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে সকল পাঠক, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্টদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা