খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাবিতে সাভার-ধামরাই স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে রাহী–নিলয়

জিয়াউর রহমান, রাবি প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ২:৪৩ অপরাহ্ণ
রাবিতে সাভার-ধামরাই স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে রাহী–নিলয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত সাভার ও ধামরাই অঞ্চলের শিক্ষার্থীদের সংগঠন সাভার-ধামরাই স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, রাজশাহী-এর ২০২৬-২০২৭ কার্যবর্ষের ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহতা মিনহাজ রাহী প্রত্যয় সভাপতি এবং ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী নিলয় হাসান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সংগঠনের উপদেষ্টা পরিষদ ও বিদায়ী নেতৃবৃন্দের যৌথ সিদ্ধান্তক্রমে জুলাই ২০২৬ থেকে জুলাই ২০২৭ মেয়াদের জন্য এ কমিটি অনুমোদন ও প্রকাশ করা হয়।

নতুন কমিটির অন্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি রিচমা আহমেদ, সহ-সভাপতি আসিফ, যুগ্ম সাধারণ সম্পাদক অনিক পাল, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম তুষার, সহ-সাংগঠনিক সম্পাদক মায়মুনা আহমেদ মীম ও রিসাত হোসেন হৃদয়, দপ্তর সম্পাদক সাব্বির হোসেন, সহ-দপ্তর সম্পাদক মো. রোহান শাহরিয়ার, কোষাধ্যক্ষ মো. রাজিন রাব্বি সৈকত, সহ-কোষাধ্যক্ষ সিনথিয়া হামিদ মিষ্টি, প্রচার সম্পাদক মো. মোবারক হোসেন এবং সহ-প্রচার সম্পাদক জুবায়ের আলম হিমেল।

এ ছাড়া প্রোগ্রাম ম্যানেজমেন্ট, আপ্যায়ন, ছাত্রকল্যাণ, ছাত্রীকল্যাণ, সাংস্কৃতিক, খেলাধুলা ও পরিবেশ কল্যাণসহ বিভিন্ন পদে আরও ১৯ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংগঠনের উপদেষ্টা পরিষদ জানায়, নতুন নেতৃত্ব সংগঠনের ঐতিহ্য ও সৌহার্দ্য অটুট রেখে সাভার ও ধামরাই অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, নবীন শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করতে কাজ করবে।

নবনির্বাচিত সভাপতি শাহতা মিনহাজ রাহী প্রত্যয় ও সাধারণ সম্পাদক নিলয় হাসান সংগঠনের প্রতি আস্থা রাখায় উপদেষ্টা পরিষদ ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, সকলের সহযোগিতায় শিক্ষার্থীবান্ধব ও অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলতে তারা আন্তরিকভাবে কাজ করবেন।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা