খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইটালিয়ান ফিল্ম ফেস্টিভালে নির্বাচিত সাবেক চবিয়ানের চলচ্চিত্র; আসছে চবিতে

চবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৩:১৩ অপরাহ্ণ
ইটালিয়ান ফিল্ম ফেস্টিভালে নির্বাচিত সাবেক চবিয়ানের চলচ্চিত্র; আসছে চবিতে

বিখ্যাত চলচ্চিত্র দ্য গডফাদার-এর করলিওনি পরিবারের নামে প্রতিষ্ঠিত ইতালির করলিওনি ফিল্ম ফেস্টিভালে নির্বাচিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষার্থী খালেদ নির্মিত সায়েন্স ফিকশন-ডিস্টোপিয়ান স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সিনক্রোনাইজেশন।

১৮ মিনিটের চলচ্চিত্রটি বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটরিয়ামে প্রদর্শিত হবে।

এদিন খালেদের নির্মিত আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ব্লাড অ্যান্ড রোজও প্রদর্শিত হবে। দুটি চলচ্চিত্রেই অভিনয় করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বর্তমান শিক্ষার্থীরা। পাশাপাশি ক্যামেরার পেছনেও বিভিন্ন দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা।

সিনক্রোনাইজেশন চলচ্চিত্রে ‘আয়নাঘর’-সদৃশ একটি কয়েদখানায় তিন বন্দির মুক্তির সংগ্রামের গল্প তুলে ধরার প্রয়াস রয়েছে। অন্যদিকে ব্লাড অ্যান্ড রোজ-এর মাধ্যমে দর্শকদের একটি পরাবাস্তব জগতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন নির্মাতা।

দীর্ঘদিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই চলচ্চিত্র উৎসবে দর্শকদের ব্যাপক উপস্থিতি নিয়ে আশাবাদী আয়োজক টিম। ইতালিভিত্তিক চলচ্চিত্র উৎসবে সিনক্রোনাইজেশন নির্বাচিত হওয়ায় নির্মাতা ও তাঁর পুরো টিম প্রশংসা পেয়েছে। এ ছাড়া চুয়েট ফিল্ম সোসাইটি ও খুলনা বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাবের সভাপতিসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকেই চলচ্চিত্রটির প্রশংসা করেছেন।

নির্মাতা খালেদ এসব প্রশংসা ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হওয়ার বিষয়টিকে নিজেদের আয়োজিত উৎসবের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁর প্রত্যাশা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্রপ্রেমীরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত চলচ্চিত্রটি দেখতে আগ্রহ নিয়ে প্রদর্শনীতে উপস্থিত হবেন।

পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের লক্ষ্যে বাংলাদেশ বিমানবাহিনীর ছয় সদস্যের একটি টেকনিক্যাল টিম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পবিপ্রবি কর্তৃপক্ষের আমন্ত্রণে বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার রাওসাব তিমামের নেতৃত্বে টেকনিক্যাল টিমটি বিশ্ববিদ্যালয়ে আসে।

এ সময় টিমের সদস্যরা পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ও রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশ বিমানবাহিনীর টেকনিক্যাল টিম ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের উদ্দেশ্যেই বিমানবাহিনীর টেকনিক্যাল টিমের এ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত কুবিতে আয়োজিত হতে যাচ্ছে ‘আনোয়ার মেমোরিয়াল গণিত সেমিনার’