খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার আমেরিকার চলচ্চিত্র উৎসবে নির্বাচিত চবির সাবেক শিক্ষার্থী খালেদের দুই চলচ্চিত্র

চবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৬ অপরাহ্ণ
এবার আমেরিকার চলচ্চিত্র উৎসবে নির্বাচিত চবির সাবেক শিক্ষার্থী খালেদের দুই চলচ্চিত্র

যুক্তরাষ্ট্রের ইজিপশিয়ান-আমেরিকান ফিল্ম ফেস্টিভালের জন্য নির্বাচিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক শিক্ষার্থী খালেদ হেইচ হারম্যানের দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র—‘সিনক্রোনাইজেশন’ ও ‘ব্লাড অ্যান্ড রোজ’।

এর আগে ইতালিভিত্তিক করলিওনি ফিল্ম ফেস্টিভালের জন্য নির্বাচিত হয়েছিল ‘সিনক্রোনাইজেশন’। আয়নাঘর ধারণার ওপর নির্মিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি এর মাধ্যমে দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অফিশিয়াল সিলেকশন পেয়েছে।

গত ৩ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র দুটি প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে দর্শকদের কাছ থেকে আশাতীত সাড়া পাওয়ার কথা জানিয়েছেন নির্মাতা খালেদ। দর্শকদের হাততালি ও ইতিবাচক মন্তব্য তাঁকে এবং তাঁর দলের সদস্যদের অনুপ্রাণিত করেছে বলে জানান তিনি।

খালেদ বর্তমানে একটি পূর্ণদৈর্ঘ্য টাইম-ট্রাভেল চলচ্চিত্র নির্মাণের চেষ্টা করছেন। এ চলচ্চিত্রে বিনিয়োগের জন্য প্রযোজকেরা এগিয়ে আসবেন বলে আশাবাদী তিনি।

নির্মাতা খালেদ বলেন, দ্বিতীয়বারের মতো তাঁর চলচ্চিত্র আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত হওয়ায় চলচ্চিত্র অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছেন। গত ৩ সেপ্টেম্বরের প্রদর্শনীতে অংশ নিতে না পারা অনেক দর্শক আবারও চলচ্চিত্র দুটি প্রদর্শনের আয়োজন করার অনুরোধ জানিয়েছেন।

খালেদের ভাষ্য, ‘সিনক্রোনাইজেশন’ ও ‘ব্লাড অ্যান্ড রোজ’ দেখে দর্শকদের মধ্যে যে আস্থার জায়গা তৈরি হয়েছে, তাতে তাঁর পরবর্তী কাজগুলোও দর্শকেরা আগ্রহ নিয়ে দেখতে আসবেন বলে তিনি আশাবাদী।

পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের লক্ষ্যে বাংলাদেশ বিমানবাহিনীর ছয় সদস্যের একটি টেকনিক্যাল টিম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পবিপ্রবি কর্তৃপক্ষের আমন্ত্রণে বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার রাওসাব তিমামের নেতৃত্বে টেকনিক্যাল টিমটি বিশ্ববিদ্যালয়ে আসে।

এ সময় টিমের সদস্যরা পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ও রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশ বিমানবাহিনীর টেকনিক্যাল টিম ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের উদ্দেশ্যেই বিমানবাহিনীর টেকনিক্যাল টিমের এ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত কুবিতে আয়োজিত হতে যাচ্ছে ‘আনোয়ার মেমোরিয়াল গণিত সেমিনার’