খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে ধর্মীয় অবমাননাকর পোস্ট: বুটেক্সের শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার

মো. রিফাত খান, বুটেক্স প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৯:১৯ অপরাহ্ণ
ফেসবুকে ধর্মীয় অবমাননাকর পোস্ট: বুটেক্সের শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) এক শিক্ষার্থীর ফেসবুকে ধর্মীয় কটুক্তিমূলক শেয়ার করার অপরাধে তাঁকে হল থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। শাস্তিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের ৫১তম বাচের এবং শহীদ আজিজ হলের আবাসিক শিক্ষার্থী মো. আবদুল্লাহ আল শামীমের শেয়ার করা সেই পোস্টে সনাতন ধর্মের একাধিক দেব-দেবীকে নিয়ে ভুল তথ্য ও রুচীহীন মন্তব্য পরিলক্ষিত হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) শহীদ আজিজ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশ অনুযায়ী, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে অভিযুক্ত আবদুল্লাহ আল শামীমকে হলের শৃঙ্খলা প্রবিধান-২০১৯ এর ৮(ক) ধারা অনুযায়ী ছয় মাসের জন্য হল থেকে বহিষ্কার করেছে। আরও বলা হয়, জিজ্ঞাসাবাদের সময় সজ্ঞানে শামীম তাঁর কৃত অপরাধের বিষয়টি স্বীকার করেন।

এদিকে বুধবার (২৬ আগস্ট) শামীমের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে সনাতন ধর্মের এই অবমাননাকর পোস্ট দেখা গেলে বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে। পরবর্তীতে হল প্রশাসন অভিযুক্ত শামীমের মোবাইল ফোন যাচাই করলে গ্যালারিতে কুরুচিপূর্ণ ছবিও পাওয়া যায়। হল প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সেদিন রাতে শামীম হল ছেড়ে নিজের বাড়িতে চলে যায়।

এই ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীরা হল প্রশাসনের নিকট অভিযুক্ত শামীমের বিরুদ্ধে হল থেকে স্থায়ী বহিষ্কার এবং এক বছরের জন্য একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কারের দাবি জানিয়ে আবেদন করে।

সনাতনী শিক্ষার্থীদের মধ্যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী সুজয় রায় বলেন, “শাস্তির আদেশটি মোটেও সন্তোষজনক নয়। আমরা শুরু থেকেই সকল বিষয় প্রশাসনকে জানিয়ে এবং প্রশাসনের উপস্থিতিতে করেছি যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও বিশৃঙ্খলা সৃষ্টি না হতে পারে। হল প্রশাসনের উপস্থিতিতে শামীমের পোস্ট শেয়ার সংক্রান্ত ভিডিও স্বীকারোক্তি নেওয়া হয় এবং তাঁর মোবাইলের গ্যালারিতে এধরনের স্ক্রিনশট পাওয়া যায়। এটি ব্যক্তিগত বিষয় হলেও একজন মানুষের মন মানসিকতা প্রকাশ করে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি এবং অসাম্প্রদায়িক বাংলাদেশে ভবিষ্যতে যাতে এমন কাজ করতে না পারে তাই হল থেকে পূর্ণ বহিষ্কার ও একাডেমিক কার্যক্রম থেকে এক বছরের বহিষ্কার আদেশ তাঁর জন্য উপযুক্ত শাস্তি হবে বলে আশা করি।”

শাস্তিপ্রাপ্ত আবদুল্লাহ আল শামীম বলেন, “আমি এই পোস্টটি ছয়দিন আগে ফোনে সেভ করে রেখেছিলাম, যাতে এটা পরে দেখতে পারি। ফোনের গ্যালারিতেও এমন কিছু প্রশ্ন সেভ করে রেখেছিলাম। চ্যাটজিপিটি’র মাধ্যমেও এসব বিষয় নিয়ে জানার চেষ্টা করেছিলাম। কিন্তু পোস্টটি শেয়ার হওয়ার বিষয়ে আমি অবগত নই এবং আমার টাইমলাইনে এই পোস্ট দেখিনি। এমনকি পোস্টের কোনো নোটিফিকেশন সামনে আসেনি।”

শহীদ আজিজ হলের প্রভোস্ট অধ্যাপক ড. আহসান হাবীব বলেন, “ধর্মীয় অনুভূতিতে আঘাতের কারণে অভিযুক্ত শিক্ষার্থীকে ছয় মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে। হলের প্রশাসনিক আইন অবলম্বন করে এই শাস্তি প্রদান করা হয়েছে। অভিযুক্ত শিক্ষার্থী এই কাজ কোন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য করেনি বরং নিজের প্রোফাইলে সংরক্ষণের জন্য শেয়ার করেছে। সেই সাথে প্রভোস্ট বরাবর ভুল স্বীকার করে ক্ষমা প্রদানের আবেদন করে। তাই পূর্বের ধর্মীয় অবমননা ও প্রশাসনিক আইনের বিধান মেনে তার বহিষ্কারাদেশ দেয়া হয়েছে।”

উল্লেখ্য, শাস্তিপ্রাপ্ত শামীম বহিষ্কারাদেশ পুনর্বিবেচনা করে পুনরায় হলে অবস্থানের অনুমতি চেয়ে হল প্রভোস্ট বরাবর আবেদন করে। আবেদনে তিনি নিজের ভুল স্বীকার করে এবং ভবিষ্যতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে আরও সতর্ক থাকার প্রতিশ্রুতি দেন।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা