জাবিতে জিরো ওয়েস্ট ও জিরো প্লাস্টিক বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জিরো ওয়েস্ট ও জিরো প্লাস্টিক বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ও ক্যাটালিস্ট এনার্জি লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে উভয় পক্ষ ঐকমত্য পোষণ করে।
বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, বায়োটেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও টেকনোলজি ট্রান্সফার প্রকল্পের এসপিএম অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদুর রহমান উপস্থিত ছিলেন।
এ ছাড়া ক্যাটালিস্ট এনার্জি লিমিটেডের পরিচালক ও চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মো. ইফতেখারুল হক, সহ-প্রতিষ্ঠাতা ও সিওও মনোয়ারুল ইসলাম এবং নলেজ ম্যানেজমেন্ট অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার রোকাইয়া জাহান বন্যা সভায় উপস্থিত ছিলেন।








আপনার মতামত লিখুন