খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষতিপূরণের অর্থ দেওয়া শুরু করল ফেসবুক, কারা পাচ্ছে সে অর্থ?

খবর বেলা ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৮ অপরাহ্ণ
ক্ষতিপূরণের অর্থ দেওয়া শুরু করল ফেসবুক, কারা পাচ্ছে সে অর্থ?

ক্ষতিপূরণের অর্থ দেওয়া শুরু করল ফেসবুক, সবাই কি পাবেন?
তথ্য সুরক্ষিত রাখতে না পারায় অনেক ব্যবহারকারীকে ক্ষতিপূরণের অর্থ দেওয়া শুরু করেছে ফেসবুক। সংবাদমাধ্যম এনবিসি শিকাগো বুধবার (১৭ সেপ্টেম্বর) জানিয়েছে, ক্ষতিপূরণের অর্থ ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে আসা শুরু হয়েছে।

ক্যামব্রিজ অ্যানালিটিকা নামে একটি প্রতিষ্ঠান ৮ কোটি ৭০ লাখ ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিয়েছিল। যেগুলো রাজনৈতিক ও বিজ্ঞাপনের কাজে ব্যবহার করা হয়েছিল।

ফেসবুকের পেরেন্ট কোম্পানি মেটার বিরুদ্ধে অভিযোগ ওঠে, তারা ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত রাখতে পারেনি এবং থার্ড পার্টির কাছে যাওয়া তথ্যের ওপরও পূর্ণ নজর রাখতে পারেনি।

এরপর ২০১৮ সালে ক্যামব্রিজ অ্যানালিটিকা এবং ফেসবুকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের একটি ফেডারেল আদালতে মামলা করা হয়।

দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২২ সালের ডিসেম্বরে ফেসবুকের মূল কোম্পানি মেটা ৭২৫ মিলিয়ন ডলারে আপস করার সিদ্ধান্ত নেয়। এর মাধ্যমে মামলাটি আর বিচার পর্যন্ত গড়ায়নি এবং উভয় পক্ষই একটি সমঝোতায় আসে। ২০২৩ সালে ক্ষতিপূরণ দেওয়ার কথা থাকলেও আরও আইনি জটিলতা থাকায় এটি সম্ভব হয়নি। তবে সব ঝামেলা শেষে এখন ক্ষতিপূরণ দেওয়া শুরু করেছে তারা।

ক্ষতিপূরণের টাকা কাদের জন্য?

এই ক্ষতিপূরণের জন্য যোগ্য ছিলেন সেই সব মার্কিন ফেসবুক ব্যবহারকারীরা, যাদের ২০০৭ সালের ২৪ মে থেকে ২০২২ সালের ২২ ডিসেম্বরের মধ্যে একটি সক্রিয় অ্যাকাউন্ট ছিল। এমনকি, এই সময়ের মধ্যে যাদের অ্যাকাউন্ট ছিল কিন্তু এখন আর নেই, তারাও আবেদন করতে পেরেছিলেন। মূলত যুক্তরাষ্ট্রের যেসব ফেসবুক ব্যবহারকারী ক্ষতিপূরণের জন্য আবেদন করেছিলেন তারাই এ অর্থ পাবেন। অন্য কোনো দেশের নয়। যদিও বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশে গুঞ্জন উঠেছে অনেকে ক্ষতিপূরণ পাবেন। এ তথ্যটি সঠিক নয়।

কত টাকা পাবেন ক্ষতিগ্রস্তরা?

ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করা হবে একটি নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে। মোট মীমাংসা তহবিল থেকে আইনি ও প্রশাসনিক খরচ বাদ দেওয়ার পর, বাকি টাকাটি একটি “নেট তহবিল” হিসেবে গণ্য হবে।

এই তহবিল থেকে টাকা বিতরণের জন্য একটি পয়েন্ট সিস্টেম ব্যবহার করা হচ্ছে। একজন আবেদনকারী যত মাস ফেসবুক ব্যবহার করেছেন, প্রতি মাসের জন্য তাকে একটি করে পয়েন্ট দেওয়া হবে। উদাহরণস্বরূপ, যদি একজন ব্যবহারকারী ১০ বছর ধরে ফেসবুক ব্যবহার করে থাকেন, তাহলে তিনি ১২০টি পয়েন্ট পাবেন। যার পয়েন্ট যত বেশি, তিনি তত বেশি টাকা পাবেন।

এই অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট, পেপ্যাল, ভার্চুয়াল প্রিপেইড মাস্টারকার্ড, ভেনমো অথবা জেলের মাধ্যমে পাঠানো হবে।

সূত্র: এনবিসি শিকাগো

লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

তৌহিদুর রহমান তুহি। ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়নমূলক উদ্যোগ ‘দ্য অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম’ (The Aspire Leaders Program) সফলভাবে সম্পন্ন করেছেন এটিএন বাংলার রিপোর্টার তৌহিদুর রহমান তুহি। এ উপলক্ষে তিনি প্রোগ্রামটির সনদও পেয়েছেন।

বিশ্বের বিভিন্ন দেশের তরুণ ও প্রতিশ্রুতিশীল নেতৃত্বের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ প্রোগ্রামে বিভিন্ন দেশের প্রায় এক হাজার তরুণ-তরুণী অংশ নেন। সরকারি-বেসরকারি খাত, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমসহ বিভিন্ন পেশার সম্ভাবনাময় নেতৃত্ব তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয় এতে।

প্রোগ্রামটিতে কৌশলগত নেতৃত্ব, জটিল নীতি নির্ধারণ, সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং সামাজিক-অর্থনৈতিক পরিবর্তন ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ ও শেখার সুযোগ দেওয়া হয়।

প্রোগ্রামটি সম্পন্ন করার অনুভূতি জানিয়ে তৌহিদুর রহমান তুহি বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত একটি আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়ন কর্মসূচিতে শেখার অভিজ্ঞতা অত্যন্ত সমৃদ্ধ ও অর্থবহ। সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং নেতৃত্ব বিকাশের এই লব্ধ জ্ঞান ভবিষ্যতে আমার পেশাগত কাজ ও সমাজ উন্নয়নমূলক ভাবনায় ইতিবাচক ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপকদের দিকনির্দেশনায় আন্তর্জাতিক পর্যায়ের এই নেতৃত্ব প্রশিক্ষণে অংশ নেওয়ার অভিজ্ঞতা আমার শেখার পরিধিকে আরও বিস্তৃত করেছে। এখান থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতি নিয়ে পেশাগত সাংবাদিকতায় কাজে লাগাতে চাই।’

দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত তৌহিদুর রহমান তুহি। সাংবাদিকতার পাশাপাশি তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ, সম্মেলন ও কর্মশালায় অংশ নিয়েছেন। এসব আয়োজনে বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রতিনিধিত্বও করেছেন তিনি।

সম্প্রতি নেপালে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পে আন্তর্জাতিক মিডিয়া ডেলিগেট হিসেবে অংশ নেন তুহি। জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতিসংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিকতার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে এসব বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে তিনি কাজ করছেন।

এম/আর

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত