খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকের ঝুঁকি কমাতে চালু করুন ‘ভেরিফিকেশন সেলফি’ ফিচার

প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৯:৪২ অপরাহ্ণ
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকের ঝুঁকি কমাতে চালু করুন ‘ভেরিফিকেশন সেলফি’ ফিচার

ছবি- সংগ্রহিত।

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া বা পরিচয় যাচাই-সংক্রান্ত জটিলতায় পড়ার ঘটনা প্রায়ই ঘটে। এ ধরনের ঝুঁকি কমাতে এবং অ্যাকাউন্টের প্রকৃত মালিকানা নিশ্চিত করতে ‘Verification Selfie’ (ভেরিফিকেশন সেলফি) নামে একটি নিরাপত্তা ফিচার ব্যবহার করতে পারেন। এই ফিচারটি সন্দেহজনক কার্যক্রম শনাক্ত এবং প্রয়োজন হলে অ্যাকাউন্ট পুনরুদ্ধারের প্রক্রিয়া সহজ করতে সহায়তা করে।

যেভাবে চালু করবেন

ফিচারটি চালু করতে প্রথমে ফেসবুক অ্যাপে প্রবেশ করুন। এরপর ডান পাশের উপরের থ্রি-লাইন (Menu) আইকনে ট্যাপ করে Settings & Privacy থেকে Settings-এ যান।

এরপর Accounts Center → Password and Security → Verification Selfie নির্বাচন করে সংশ্লিষ্ট ফেসবুক অ্যাকাউন্ট বেছে নিন।

Next বাটনে ট্যাপ করলে আপনার অ্যাকাউন্টে যুক্ত ই-মেইলে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। কোডটি প্রবেশ করার পর আবার Next নির্বাচন করে Start Selfie-এ ক্লিক করুন।

এরপর মোবাইল ক্যামেরা ব্যবহারের অনুমতি দিয়ে স্ক্রিনে প্রদর্শিত নির্দেশনা অনুযায়ী সেলফি ভেরিফিকেশন সম্পন্ন করুন। প্রয়োজন অনুযায়ী মাথা নড়ানো, ডানে-বামে তাকানো বা চোখের দৃষ্টি পরিবর্তনের মতো নির্দেশনা অনুসরণ করতে হতে পারে। যাচাই সফল হলে ফিচারটি সক্রিয় হয়ে যাবে।

শুধু এটিই যথেষ্ট নয়

তবে শুধু Verification Selfie চালু করলেই অ্যাকাউন্ট শতভাগ নিরাপদ থাকবে বা কখনোই হ্যাক হবে না—এমন নিশ্চয়তা নেই। নিরাপত্তা আরও জোরদার করতে প্রযুক্তি বিশেষজ্ঞরা কয়েকটি বিষয় মেনে চলার পরামর্শ দিয়েছেন—
শক্তিশালী ও ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করুন।

Two-Factor Authentication (2FA) চালু রাখুন।
অপরিচিত লিংক বা সন্দেহজনক বার্তায় ক্লিক করা থেকে বিরত থাকুন।

নিয়মিত লগইন কার্যক্রম (Login Activity) পরীক্ষা করুন।
অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ই-মেইল ও ফোন নম্বর হালনাগাদ রাখুন।

এসব নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করলে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের লক্ষ্যে বাংলাদেশ বিমানবাহিনীর ছয় সদস্যের একটি টেকনিক্যাল টিম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পবিপ্রবি কর্তৃপক্ষের আমন্ত্রণে বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার রাওসাব তিমামের নেতৃত্বে টেকনিক্যাল টিমটি বিশ্ববিদ্যালয়ে আসে।

এ সময় টিমের সদস্যরা পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ও রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশ বিমানবাহিনীর টেকনিক্যাল টিম ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের উদ্দেশ্যেই বিমানবাহিনীর টেকনিক্যাল টিমের এ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত কুবিতে আয়োজিত হতে যাচ্ছে ‘আনোয়ার মেমোরিয়াল গণিত সেমিনার’