খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইনস্টাগ্রামে ডিলিট হওয়া ছবি ও ভিডিও উদ্ধার করবেন যেভাবে

খবরবেলা ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৫:০৪ অপরাহ্ণ
ইনস্টাগ্রামে ডিলিট হওয়া ছবি ও ভিডিও উদ্ধার করবেন যেভাবে

ইনস্টাগ্রাম বর্তমানে বিশ্বজুড়ে তরুণদের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম। প্রতিদিন কোটি কোটি ব্যবহারকারী তাদের ছবি, ভিডিও ও রিল শেয়ার করেন এখানে। তবে ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে কোনো পোস্ট ডিলিট হয়ে গেলে অনেকেই পরে সেটি ফিরে পেতে চান। এ অবস্থায় ব্যবহারকারীদের সুবিধার্থে ইনস্টাগ্রাম রেখেছে ‘Recently Deleted’ নামে বিশেষ একটি ফোল্ডার, যেখান থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে পোস্ট পুনরুদ্ধার করা যায়।

ইনস্টাগ্রাম জানায়, ব্যবহারকারী কোনো ছবি, ভিডিও বা রিল ডিলিট করলে সেটি সঙ্গে সঙ্গে সিস্টেম থেকে মুছে যায় না। বরং প্রোফাইল থেকে সরিয়ে ৩০ দিনের জন্য ‘Recently Deleted’ ফোল্ডারে সংরক্ষণ করা হয়। এই সময়ের মধ্যে ব্যবহারকারী ইচ্ছা করলে পোস্টটি সহজেই পুনরুদ্ধার করতে পারবেন। নির্দিষ্ট সময় শেষে পোস্টগুলো স্বয়ংক্রিয়ভাবে স্থায়ীভাবে মুছে যায়।

ডিলিট হওয়া ছবি বা ভিডিও কোথায় পাবেন

১. ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালু করুন
২. ডানদিকের নিচে থাকা প্রোফাইল ছবিতে ক্লিক করুন
৩. ওপরে থাকা তিনটি অনুভূমিক লাইনে চাপ দিন
৪. তালিকা থেকে Your Activity নির্বাচন করুন
৫. নিচের দিকে স্ক্রল করলে পাবেন Recently Deleted ফোল্ডার
৬. এখানে ডিলিট করা সব ছবি, ভিডিও ও রিল দেখা যাবে

ছবি ও ভিডিও উদ্ধার করবেন যেভাবে

১. Recently Deleted ফোল্ডারে প্রবেশ করুন
২. যেই ছবি বা ভিডিও ফিরে পেতে চান, সেটি নির্বাচন করুন
৩. ওপরে থাকা তিন ডট অপশনে ক্লিক করুন
৪. Restore অপশন নির্বাচন করুন
৫. সাথে সাথে পোস্টটি আবার প্রোফাইলে ফিরে আসবে

ইনস্টাগ্রামের এই ফিচার ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো নিরাপদে সংরক্ষণ ও প্রয়োজন হলে পুনরুদ্ধার করার সুযোগ তৈরি করেছে। ফলে ভুল করে ডিলিট করা ছবি বা ভিডিও হারানোর ঝুঁকি অনেকাংশেই কমে গেছে।

পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের লক্ষ্যে বাংলাদেশ বিমানবাহিনীর ছয় সদস্যের একটি টেকনিক্যাল টিম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পবিপ্রবি কর্তৃপক্ষের আমন্ত্রণে বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার রাওসাব তিমামের নেতৃত্বে টেকনিক্যাল টিমটি বিশ্ববিদ্যালয়ে আসে।

এ সময় টিমের সদস্যরা পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ও রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশ বিমানবাহিনীর টেকনিক্যাল টিম ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের উদ্দেশ্যেই বিমানবাহিনীর টেকনিক্যাল টিমের এ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত কুবিতে আয়োজিত হতে যাচ্ছে ‘আনোয়ার মেমোরিয়াল গণিত সেমিনার’