খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পাল্‌সটেকের মাধ্যমে আসল ওষুধ সংগ্রহ করছে রাজধানীর ১৫ হাজার ফার্মেসি

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১:৪৮ অপরাহ্ণ
পাল্‌সটেকের মাধ্যমে আসল ওষুধ সংগ্রহ করছে রাজধানীর ১৫ হাজার ফার্মেসি

দেশের দ্রুত-বর্ধনশীল প্রযুক্তি প্রতিষ্ঠান পাল্‌সটেক লিমিটেড বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে প্রযুক্তিনির্ভর স্বচ্ছতার নতুন অধ্যায় সূচনা করেছে। প্রতিষ্ঠানটির তৈরি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে রাজধানীর ১৫ হাজারের বেশি ফার্মেসি এখন সহজে ও নিরাপদে আসল ওষুধ সংগ্রহ করছে, যা দেশের ফার্মাসিউটিক্যাল সরবরাহ ব্যবস্থায় আস্থা ও দক্ষতা বাড়িয়েছে।

প্রতিষ্ঠানটি ইতোমধ্যে সিঙ্গাপুরভিত্তিক বিনিয়োগকারীদের সহায়তায় ১০ লাখ মার্কিন ডলারের বেশি তহবিল সংগ্রহ করেছে, যা তাদের প্রযুক্তি ও স্বাস্থ্যসেবা খাতে উদ্ভাবনী কার্যক্রম আরও বিস্তারে সহায়তা করছে। এ বিনিয়োগ পাল্‌সটেককে দেশের স্বাস্থ্য খাতে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করতে নতুন গতি দিয়েছে।

২০২১ সালে প্রতিষ্ঠিত পাল্‌সটেক “তথ্যকে সহজ ও কার্যকরভাবে উপস্থাপন” এই দর্শনে কাজ করছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য প্রযুক্তিকে মানুষের জন্য আরও সহজ, নৈতিক ও উপকারী করে তোলা। তারা বিশ্বাস করে, প্রযুক্তি মানুষকে সাহায্য করবে, জটিল করবে না।
সেই ভাবনা থেকেই পাল্‌সটেক কাজ করছে তথ্যকে “বিশাল নয়, বরং অর্থবহ” করে তোলার লক্ষ্যে। প্রতিষ্ঠানটি নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা, দায়িত্বশীল তথ্য ব্যবহার এবং সহজবোধ্য ডিজাইন উন্নয়নে কাজ করছে, যাতে ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যবহারকারীরা আরও আত্মবিশ্বাসের সঙ্গে সঠিক সিদ্ধান্ত নিতে পারে।
পাল্‌সটেক-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আরেফিন রাফি আহমেদ বলেন, “সাফল্য শুধু সংখ্যায় নয়, প্রকৃত সাফল্য আসে তখনই, যখন আমরা গ্রাহকের আস্থা অর্জন করি এবং ইতিবাচক প্রভাব ফেলতে পারি। পাল্‌সটেক-এ আমরা প্রতিটি সমাধান তৈরি করি সততা, বিশ্বাস ও মানুষের প্রতি যত্নকে প্রাধান্য দিয়ে। আমরা শুধু প্রযুক্তি তৈরি করছি না; আমরা গড়ে তুলছি একটি ইতিবাচক প্রভাব ও নৈতিক উদ্ভাবনের ধারাবাহিকতা।”
ভবিষ্যতে পাল্‌সটেক আরও বিনিয়োগ করছে নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যের স্বচ্ছতা ও ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নয়নে। প্রতিষ্ঠানটি চায় বাংলাদেশের প্রযুক্তি খাতে মানবকেন্দ্রিক উদ্ভাবনের নতুন মানদণ্ড গড়ে তুলতে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা