খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রাউডফান্ডিং: রাজনীতিতে কি সত্যিই নতুন ধারার সূচনা?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৪:২৮ অপরাহ্ণ
ক্রাউডফান্ডিং: রাজনীতিতে কি সত্যিই নতুন ধারার সূচনা?

প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির বিপরীতে দাঁড়িয়ে একেবারে ভিন্ন পথ বেছে নিচ্ছেন দেশের কিছু তরুণ প্রার্থী। নির্বাচনী ব্যয়, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার নিয়ে দীর্ঘদিনের অভিযোগের মাঝেই সামনে এলো রাজনীতির এক নতুন ধারা—জনগণের অনুদানে নির্বাচনী তহবিল গঠন।

বুধবার সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বিষয়ে মন্তব্য করেন।

তিনি লেখেন, প্রচলিত রাজনীতিতে ইসি নির্ধারিত ব্যয়সীমা উপেক্ষা করে ১০ থেকে ২০ কোটি টাকা ব্যয়ে ভোট কেনা, সন্ত্রাসী লালন ও ভোটকেন্দ্র দখলের মাধ্যমে নির্বাচিত হওয়ার প্রবণতা দীর্ঘদিনের। নির্বাচিত হওয়ার পর সেই ‘বিনিয়োগ’ তুলে আনতে চলে দুর্নীতির প্রতিযোগিতা।

এর বিপরীতে কিছু তরুণ প্রার্থী জনগণের কাছ থেকে ১০, ২০, ৫০ কিংবা ১০০ টাকার ক্ষুদ্র অনুদানের মাধ্যমে ক্রাউডফান্ডিং করে নির্বাচন পরিচালনার উদ্যোগ নিয়েছেন। তাদের লক্ষ্য—ইসি নির্ধারিত ব্যয়সীমার মধ্যেই থাকা। পোস্টে উল্লেখ করা হয়, ভোটারপ্রতি সর্বোচ্চ ১০ টাকা ব্যয় ধরে ৫ লক্ষ ভোটারের একটি আসনে মোট ব্যয় দাঁড়ায় ৫০ লক্ষ টাকা, যা আইনসম্মত সীমার মধ্যেই পড়ে।

এই তরুণ প্রার্থীরা অঙ্গীকার করেছেন, তারা নির্ধারিত ব্যয়সীমা লঙ্ঘন করবেন না এবং নির্বাচিত হলেও দুর্নীতির পথে হাঁটবেন না। জনগণের সরাসরি অংশগ্রহণে গড়া এই অর্থনৈতিক ভিত্তিকেই তারা ভবিষ্যৎ রাজনীতির শক্তি হিসেবে দেখছেন।
পোস্টের শেষাংশে উপদেষ্টা প্রশ্ন ছুঁড়ে দেন ভোটারদের দিকে—শেষ পর্যন্ত জনগণ কাকে বেছে নেবে? কালোটাকা ও পেশিশক্তির রাজনীতি, নাকি স্বচ্ছতা ও জনগণের অংশগ্রহণে গড়ে ওঠা নতুন ধারার রাজনীতি?

রাজনৈতিক অঙ্গনে এই মন্তব্য ইতোমধ্যেই আলোচনা তৈরি করেছে। অনেকের মতে, এটি যদি বাস্তব রূপ পায়, তবে দেশের রাজনীতিতে একটি যুগান্তকারী পরিবর্তনের সূচনা হতে পারে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা