খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সুষ্ঠুভাবে সম্পন্ন হলো দেশের দ্বিতীয় জাতীয় ট্যুরিজম কনফারেন্স

মিজানুর রহমান, রাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ণ
সুষ্ঠুভাবে সম্পন্ন হলো দেশের দ্বিতীয় জাতীয় ট্যুরিজম কনফারেন্স

পাহাড় ও লেকঘেরা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙ্গামাটিতে অবস্থিত রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে দেশের দ্বিতীয় জাতীয় ট্যুরিজম কনফারেন্স।

রাবিপ্রবি ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ আয়োজনে দুইদিনব্যাপী এ কনফারেন্সে পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন, প্রযুক্তির ব্যবহার এবং কমিউনিটি-ভিত্তিক পর্যটন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

শুক্রবার বিকেল ৩টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সম্মেলন কক্ষে কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য দেন রাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রহিম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন,
“এই কনফারেন্স রাঙ্গামাটিকে কেন্দ্র করে পর্যটন পেশাজীবী ও একাডেমিক ব্যক্তিদের মধ্যে একটি কার্যকর নেটওয়ার্ক তৈরির সুযোগ সৃষ্টি করেছে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশের পর্যটন খাতকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।”
তিনি রাঙ্গামাটির বিপুল পর্যটন সম্ভাবনা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের কথাও তুলে ধরেন।

রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান বলেন,
“ভবিষ্যতে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের পর্যটন গবেষণা ও উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। তিনি রাঙ্গামাটিকে ইকো ট্যুরিজম, কালচারাল ট্যুরিজম ও কমিউনিটি ট্যুরিজমের জন্য অত্যন্ত সম্ভাবনাময় এলাকা হিসেবে উল্লেখ করেন এবং সম্ভাবনার পাশাপাশি বিদ্যমান চ্যালেঞ্জগুলোর কথাও তুলে ধরেন।

প্লেনারি সেশনে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসান এবং বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম।

কনফারেন্সের দ্বিতীয় দিনে টেকসই পর্যটন, পর্যটন নীতি ও উন্নয়ন, পর্যটনে প্রযুক্তি ব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বিগ ডেটা ও উদ্ভাবন, কমিউনিটি ও সংস্কৃতি, হালাল ট্যুরিজম এবং পর্যটকদের আচরণ বিষয়ে একাধিক টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়।

কনফারেন্সে অংশ নেন সী পার্ল হসপিটালিটি গ্রুপ, অক্সফোর্ড ইমপেক্ট গ্রুপ, ইউএনডিপি বাংলাদেশসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিসহ আরও অনেক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শনিবার বিকেল ৩টা ৪৫ মিনিটে সমাপনী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য দেন রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। কনফারেন্স সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ রহিম উদ্দিনের সমাপনী বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কনফারেন্সের সমাপ্তি ঘোষণা করা হয়।

আয়োজক ও অংশগ্রহণকারীরা জানান, এই কনফারেন্স বাংলাদেশের পর্যটন শিল্পে টেকসই উন্নয়ন, প্রযুক্তির ব্যবহার ও স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততার গুরুত্ব নতুনভাবে তুলে ধরেছে। রাঙ্গামাটির মতো অঞ্চলকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে দেশের অর্থনীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে সমৃদ্ধ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা