খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

হাজার কোটির ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজিতে ইয়ামি গৌতম

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ণ
হাজার কোটির ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজিতে ইয়ামি গৌতম

ক্যারিয়ারের শুরুর দিকে বলিউডে তেমন গুরুত্বই পাননি ইয়ামি গৌতম। ফর্সা ত্বকের প্রসাধনীর বিজ্ঞাপন করে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। এমনকি একসময় নামী ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা নাকি তাকে বিয়ের পোশাক দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন—এমন গুঞ্জনও শোনা গেছে।

তবে সময় বদলেছে। সম্প্রতি ইমরান হাশমির বিপরীতে ‘হক’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে নিজের সক্ষমতার প্রমাণ দেন ইয়ামি। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার হাজার কোটির ফ্র্যাঞ্চাইজি ‘ধুরন্ধর’-এর দ্বিতীয় কিস্তিতে গুরুত্বপূর্ণ চরিত্রে যুক্ত হলেন তিনি।

আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আদিত্য ধর পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধুরন্ধর ২’। ছবিতে ইয়ামিকে দেখা যাবে এক রণংদেহি ও শক্তিশালী চরিত্রে। মারপিট ও অ্যাকশন দৃশ্যের জন্য বিশেষ প্রশিক্ষণও নিতে হয়েছে অভিনেত্রীকে। ইতোমধ্যে দক্ষিণ মুম্বাইয়ের ফোর্ট এলাকায় ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।

পাকিস্তানের লিয়ারি শহরের আদলে তৈরি করা একটি সেটে টানা পাঁচ দিন শুটিং করেছেন ইয়ামি। একই লোকেশনে কখনও সঞ্জয় দত্ত, আবার কখনও ‘হামজা’ লুকে রণবীর সিংকে ক্যামেরাবন্দি করেছেন পাপারাজ্জিরা।

‘হক’ সিনেমায় ইয়ামির পারফরম্যান্স দেখে আলিয়া ভাট, করণ জোহরসহ বলিউডের একাধিক তারকা যখন প্রশংসায় মুখর, ঠিক তখনই ‘ধুরন্ধর ২’-এ তার অন্তর্ভুক্তি ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে।

সমালোচকদের একাংশ এই কাস্টিংকে স্বজনপ্রীতি বা ‘নেপোটিজম’-এর উদাহরণ হিসেবে দেখছেন। তাদের দাবি, পরিচালক আদিত্য ধরের স্ত্রী হওয়ার কারণেই ইয়ামি এই বড় বাজেটের প্রজেক্টে সুযোগ পেয়েছেন। এমনকি ছবির সম্পাদকের দায়িত্বে পরিচালকের ভাইকে নেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

তবে বিতর্কের মাঝেও বাস্তবতা হলো—ইয়ামি গৌতম এখন বলিউডের অন্যতম আলোচিত ও ব্যস্ত অভিনেত্রী, যিনি ধারাবাহিকভাবে নিজেকে প্রমাণ করে চলেছেন।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা