খুঁজুন
বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

“পুরস্কারটি দর্শকদের উদ্দেশে উৎসর্গ করছি” — হানিফ সংকেত

বিনোদন ডেস্ক:
প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১:১৩ অপরাহ্ণ
“পুরস্কারটি দর্শকদের উদ্দেশে উৎসর্গ করছি” — হানিফ সংকেত

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠানের হাতে এই সম্মাননা তুলে দেন।

সংস্কৃতি অঙ্গনে অসামান্য অবদানের জন্য এবারের এই মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছেন জনপ্রিয় নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত।

পুরস্কার গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি ছবি শেয়ার করে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি। এ অর্জনকে তিনি দর্শকদের প্রতি উৎসর্গ করেছেন।
প্রতিক্রিয়ায় হানিফ সংকেত লিখেছেন, “এই অর্জনটা আমার একার নয়; যাদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতায় আমার এই দীর্ঘ যাত্রা সম্ভব হয়েছে, এই অর্জন তাদের সবার। তাই আমি পুরস্কারটি আমার প্রিয় দর্শকদের উদ্দেশে উৎসর্গ করছি।”

দীর্ঘ কয়েক দশক ধরে সুস্থ সংস্কৃতির বিকাশে কাজ করে যাওয়া এই গুণী নির্মাতা জানান, তিনি কখনো পুরস্কারের আশায় কাজ করেননি। তিনি বলেন, “পুরস্কার পাওয়ার চিন্তা করে কখনও অনুষ্ঠান করিনি। আমি সব সময় দায়িত্ববোধ থেকেই কাজ করেছি।”

আগামীর পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, “ভবিষ্যতেও দায়িত্ব নিয়েই কাজ করে যাব। এই পুরস্কার আমাকে আরও অনুপ্রাণিত করবে।”

জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল পেয়ে প্রসূতি মাকে উদ্ধার, চিকিৎসা দিল কোস্ট গার্ড

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ
জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল পেয়ে প্রসূতি মাকে উদ্ধার, চিকিৎসা দিল কোস্ট গার্ড

জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ এক প্রসূতি মা ও নবজাতককে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে ভোলা থেকে “এমভি আসা যাওয়া-২” নামক যাত্রীবাহী লঞ্চে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন এক গর্ভবতী নারী। লঞ্চটি সকাল ১১টার দিকে চাঁদপুরের মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ ওই নারীর প্রসব বেদনা শুরু হয়। পরে লঞ্চেই তিনি একটি সন্তানের জন্ম দেন। এসময় প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হলে লঞ্চের সুপারভাইজার কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল করে সহায়তা চান।

খবর পেয়ে কোস্ট গার্ড আউটপোস্ট মোহনপুর থেকে একটি মেডিক্যাল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রসূতি মা ও নবজাতককে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরে তাদের মোহনপুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতালে পাঠানো হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, জনসেবায় বাংলাদেশ কোস্ট গার্ড সবসময় নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

পোর্টাল বাস্তবায়নে: Rabbi's News


শীর্ষ সংবাদ:
জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল পেয়ে প্রসূতি মাকে উদ্ধার, চিকিৎসা দিল কোস্ট গার্ড সাত-শুন্যর বিশাল ব্যবধানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন যবিপ্রবি রাবিপ্রবির নতুন উপাচার্য ড. জয়নুল আবেদীন সিদ্দিকী কুবির নতুন উপাচার্য ড. এম এম শরীফুল করীম ‘একটি চামড়াও যেন নষ্ট না হয়’, সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ বাণিজ্যমন্ত্রীর নারী শিক্ষার্থীদের উৎসাহিত করতে রাকসুর নারী উদ্যোক্তা মেলা বিশ্ব উদ্ভাবন প্রতিযোগিতা ও প্রদর্শনীতে চাঁদপুরের শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য অর্জন প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চাঁদপুর জেলা ছাত্রদলের স্বাগত মিছিল ব্রয়লার মাংসে মিলবে ওমেগা-৩, নতুন সম্ভাবনার কথা জানালেন বাকৃবি গবেষকরা বই নিয়ে ভেতরে পড়ার সুযোগ নেই, বাইরে বসেই পড়ছেন শিক্ষার্থীরা ডিন নিয়োগে অনিয়মের অভিযোগ, দায়িত্ব নিতে অস্বীকৃতি কুবি শিক্ষকের আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় জাবিতে নারী শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা, অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়া শঙ্কা জাবিতে চারদিনব্যাপী নাট্য পার্বণ শুরু হচ্ছে আগামীকাল নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ইনভেস্টিগেশন ও ফ্যাক্ট চেকিং কর্মশালা অনুষ্ঠিত খুবিতে জাল স্বাক্ষরে অর্থ আত্মসাৎ: ১৮ লাখ টাকা নিয়ে সহকারী রেজিস্ট্রার পলাতক নারী শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে চবির বিজয় ২৪ হলে বিশেষ কর্মশালা আইটিইটি নির্বাচনের তফসিল ঘোষণা: নির্বাচন ২৬ জুন টানা ২৫ দিনের ছুটিতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাঞ্ছারামপুরে যুবককে গুলি করে হত্যা, মরদেহ উদ্ধার