খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএমইউ সায়েন্স ক্লাবের নেতৃত্বে শানজি রহমান ও আমিনুল ইসলাম

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১০:০২ অপরাহ্ণ
বিএমইউ সায়েন্স ক্লাবের নেতৃত্বে শানজি রহমান ও আমিনুল ইসলাম

ছবি- শানজি রহমান ও মো.আমিনুল ইসলাম।

বিএমইউ সায়েন্স ক্লাব ২০২৬–২০২৭ সেশনের জন্য ৩৫ সদস্যবিশিষ্ট পঞ্চম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। গত ২৩ জুলাই থেকে নবগঠিত কমিটি দায়িত্ব গ্রহণ করেছে এবং আগামী এক বছর দায়িত্ব পালন করবে। ক্লাবের সমন্বয়ক ও পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবুল হোসেন কমিটির অনুমোদন দেন।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শানজি রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. আমিনুল ইসলাম। এছাড়া সহ-সভাপতি রাফিয়া রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুহাইব কবির, কোষাধ্যক্ষ মো. শামস আল রুবায়েত, যুগ্ম কোষাধ্যক্ষ মহসেনা ইয়াসমিন ফাহিম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ বোরহান উদ্দিন এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক রায়হান সরকার দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব পেয়েছেন এমা বিনতে কবির (বিজ্ঞানবিষয়ক), মোসা. জান্নাতুল ফেরদৌস (প্রচার), এস. এম. এলমান রেজা ভূঁইয়া (যোগাযোগ), মো. আলিফ হাসান আলভীর (শৃঙ্খলা), হুমাইরা ইসলাম চাঁদনী (গণমাধ্যম ও প্রকাশনা), সায়েম আহসান (ডিজাইন ও আইটি), ফাহিম শাহরিয়ার রাজিন (কারিগরি), মজহারুল হক মাসুদ (আলোকচিত্র), আইশীন আজাদ কথা (দপ্তর) এবং জারিন তাসনিম ঐশী (গবেষণা ও উন্নয়ন)। পাশাপাশি বিভিন্ন যুগ্ম সম্পাদক ও সাতজন নির্বাহী সদস্য নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি শানজি রহমান বলেন, “২০২৩ সালে ক্লাবে যাত্রা শুরু করার পর থেকেই একদিন সভাপতি হয়ে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখেছি। আজ সেই স্বপ্ন বাস্তব হয়েছে। পূর্ববর্তী কমিটিগুলোর সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ক্লাবকে আরও এগিয়ে নিতে চাই।”

সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম বলেন, “সকল সহযোদ্ধাকে অভিনন্দন। জ্ঞানচর্চা, গবেষণা, উদ্ভাবন ও নেতৃত্ব বিকাশে সম্মিলিতভাবে কাজ করব এবং অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব।”

দায়িত্ব গ্রহণের পরই নবগঠিত কমিটি ২০২৬–২০২৭ সালের কর্মপরিকল্পনা ঘোষণা করেছে। এতে শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা, গবেষণা, উদ্ভাবন ও নেতৃত্ব বিকাশে বিভিন্ন কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ৩০ আগস্ট ‘স্টাডি অ্যাব্রড’ বিষয়ক ওয়েবিনার, ২৪ সেপ্টেম্বর বিশ্ব সামুদ্রিক দিবস উপলক্ষে সচেতনতামূলক আয়োজন এবং ১০ নভেম্বর বিশ্ব বিজ্ঞান দিবস উপলক্ষে বিজ্ঞান, গবেষণা ও উদ্ভাবন নিয়ে ইন্টারঅ্যাকটিভ সংলাপ।

ক্লাবের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, নতুন নেতৃত্বের মাধ্যমে বিজ্ঞান শিক্ষা, গবেষণার সংস্কৃতি এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি নতুন ও উদ্ভাবনী কর্মসূচির মাধ্যমে ক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা