খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুক প্রোফাইল বা পেজ ভেরিফাই করবেন যেভাবে – সহজ ধাপে ধাপে নির্দেশনা

সোশ্যাল মিডিয়া ডেস্ক:
প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৪:১৩ অপরাহ্ণ
ফেসবুক প্রোফাইল বা পেজ ভেরিফাই করবেন যেভাবে – সহজ ধাপে ধাপে নির্দেশনা

ফেসবুকে আপনার নামের পাশে যদি নীল রঙের বৃত্তে সাদা টিক চিহ্ন (Blue Badge) দেখতে পান—তা আপনার পরিচিতি ও গ্রহণযোগ্যতাকে অনেক গুণ বাড়িয়ে দেবে। সাংবাদিক, রাজনীতিবিদ, তারকা, পাবলিক ফিগার কিংবা প্রতিষ্ঠানের জন্য ফেসবুক প্রোফাইল/পেজ ভেরিফিকেশন এখন খুব সহজ।

ফেসবুক বলছে: ব্লু-ব্যাজ আপনার প্রোফাইলকে বিশ্বাসযোগ্য করে এবং পোস্টগুলো পৌঁছাতে সহায়ক ভূমিকা রাখে।

কারা ভেরিফিকেশনের জন্য আবেদন করতে পারবেন?

সাংবাদিক, রাজনীতিবিদ, শিল্পী/তারকা, জনসাধারণের পরিচিত ব্যক্তি, প্রতিষ্ঠান / ব্র্যান্ড, সংগঠন / মিডিয়া হাউস।

ভেরিফিকেশন করার ধাপগুলো

ধাপ ১:
প্রথমে Verify Your Page or Profile অপশনে প্রবেশ করুন
(ফেসবুকের settings থেকে পাওয়া যায়)

ধাপ ২:
আপনি পেজ নাকি প্রোফাইল ভেরিফাই করবেন—নির্বাচন করুন

ধাপ ৩:
পরিচয় নিশ্চিতকরণের জন্য এ কোন একটি সরকারি ডকুমেন্ট আপলোড করুন – জাতীয় পরিচয়পত্র (NID), পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স।

ধাপ ৪:
ক্যাটাগরি নির্বাচন করুন (সাংবাদিক, রাজনীতিবিদ, শিল্পী, প্রতিষ্ঠান ইত্যাদি)

ধাপ ৫:
দেশ (Country) নির্বাচন করুন

ধাপ ৬:
কেন ভেরিফাই করতে চান তা বিস্তারিত লিখতে হবে –

কারা আপনাকে ফলো করে?

কেন আপনাকে ফলো করে?

আপনি কী ধরনের কাজ করেন?

ধাপ ৭:
যদি আপনার নাম বা প্রতিষ্ঠানের ভিন্ন ভাষায় বা ভিন্নভাবে লেখা থাকে, সেটিও লিখুন এবং প্রয়োজনে ব্যাখ্যা দিন।

ধাপ ৮ (খুব গুরুত্বপূর্ণ):
৫টি লিংক দিতে হবে – যার মধ্যে

আপনার সম্পর্কে লিখা ৩–৪টি সংবাদ / মিডিয়া রিপোর্ট

অন্য সোশ্যাল মিডিয়া প্রোফাইলের লিংক (যেমন: X, Instagram, YouTube)

ধাপ ৯:
সব তথ্য পূরণ হলে Send/Submit বাটনে ক্লিক করুন

এরপর কী হবে?

তথ্য জমা দেওয়ার পর কিছু সময়ের মধ্যেই ফেসবুক আপনার আবেদনের স্ট্যাটাস জানাবে। যদি সব তথ্য সঠিক হয়, তাহলে আপনার প্রোফাইল বা পেজে দেখা যাবে নীল রঙের ভেরিফায়েড টিক (Blue Badge)

ভেরিফিকেশন পাওয়ার টিপস

১.সক্রিয় ফলোয়ার থাকতে হবে
২.নিয়মিত কনটেন্ট পোস্ট করুন
৩.অনলাইনে আপনার সম্পর্কে তথ্য থাকতে হবে
৪.গুগলে সার্চ করলে আপনার নাম আসা ভালো
৫.বিশ্বাসযোগ্য মিডিয়াতে আপনার সম্পর্কে সংবাদ থাকা জরুরি

ভেরিফাই করতে চাইলে আগে যা প্রস্তুত করবেন

যা লাগবে ন্যূনতম সংখ্যা- মিডিয়া নিউজ (নিজেকে নিয়ে) ৩–৪টি, সোশ্যাল মিডিয়া লিংক ১–২টি, পরিচয়পত্র (NID/Passport/DL) ১টি, তথ্যসহ ব্যাখ্যা আবশ্যক।

পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের লক্ষ্যে বাংলাদেশ বিমানবাহিনীর ছয় সদস্যের একটি টেকনিক্যাল টিম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পবিপ্রবি কর্তৃপক্ষের আমন্ত্রণে বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার রাওসাব তিমামের নেতৃত্বে টেকনিক্যাল টিমটি বিশ্ববিদ্যালয়ে আসে।

এ সময় টিমের সদস্যরা পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ও রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশ বিমানবাহিনীর টেকনিক্যাল টিম ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের উদ্দেশ্যেই বিমানবাহিনীর টেকনিক্যাল টিমের এ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত কুবিতে আয়োজিত হতে যাচ্ছে ‘আনোয়ার মেমোরিয়াল গণিত সেমিনার’