খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

তারকা অঙ্গন হারিয়েছে যাদের

বিনোদন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ণ
তারকা অঙ্গন হারিয়েছে যাদের

একটি বছর মানে শুধু সময়ের পালাবদল নয়; স্মৃতি, শোক আর না–ফেরার দেশে চলে যাওয়া মানুষদের স্মরণও। বিদায়ী বছরে দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গন হারিয়েছে এমন কিছু সাধককে, যাদের অবদান বাংলা বিনোদন জগতকে করেছে সমৃদ্ধ, দিয়েছে দিকনির্দেশনা। তাদের স্মরণেই এই আয়োজন।

অঞ্জনা রহমান

বছরের শুরুতেই শোকের খবর—৪ জানুয়ারি না ফেরার দেশে চলে যান ঢাকাই চলচ্চিত্রের সোনালি যুগের জনপ্রিয় নায়িকা অঞ্জনা রহমান। নৃত্য থেকে অভিনয়—দুই অঙ্গনেই দাপুটে উপস্থিতি ছিল তার। তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করা এই তারকা আজও দর্শকদের স্মৃতিতে উজ্জ্বল।

প্রবীর মিত্র

এর মাত্র একদিন পর ৫ জানুয়ারি চলচ্চিত্রপ্রেমীরা হারান আরেক প্রিয় মুখ প্রবীর মিত্রকে। বাস্তবধর্মী অভিনয় ও চরিত্রের গভীরতা ফুটিয়ে তোলার জন্য আলাদা মর্যাদা অর্জন করেছিলেন তিনি। ‘তিতাস একটি নদীর নাম’সহ অসংখ্য কালজয়ী ছবিতে তার অভিনয় বাংলা সিনেমার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

সন্‌জীদা খাতুন

২৫ মার্চ নিভে যায় সংস্কৃতি আন্দোলনের এক উজ্জ্বল প্রদীপ। ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য, রবীন্দ্রসংগীত ও সংস্কৃতিচর্চার অগ্রপথিক সন্‌জীদা খাতুন আজীবন কাজ করেছেন বাঙালির সাংস্কৃতিক চেতনা জাগ্রত রাখতে।

জীনাত রেহানা

‘সাগরের তীর থেকে’—গানটির মতোই হৃদয়ে থেকে যাওয়া কণ্ঠ জীনাত রেহানা বিদায় নেন ২ জুলাই। বেতার-টেলিভিশনে তার গাওয়া অসংখ্য গান আজও সংগীতপ্রেমীদের মনে নস্টালজিয়া জাগায়।

এ কে রাতুল

প্রয়াত নায়ক জসীমের সন্তান, সংগীতশিল্পী এ কে রাতুল ছিলেন ব্যান্ড ‘ওন্ড’-এর ভোকালিস্ট ও বেজিস্ট। তরুণদের সংগীতে নতুন ধারা এনে ২৭ জুলাই চিরবিদায় নেন তিনি। তার অকাল প্রয়াণ সংগীত অঙ্গনে গভীর শোক ফেলেছে।

ফরিদা পারভীন

লালনসংগীতের শেকড় ছুঁয়ে থাকা কণ্ঠ—ফরিদা পারভীন। ১৩ সেপ্টেম্বর চলে যান না ফেরার দেশে। একুশে পদকপ্রাপ্ত এই কিংবদন্তি শিল্পীর কণ্ঠ বাংলা লোকগীতিকে দিয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি।

সেলিম হায়দার

২৭ নভেম্বর বিদায় নেন ফিডব্যাক ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য, গিটারিস্ট সেলিম হায়দার। ‘এই দিন চিরদিন রবে’—এর মতো জনপ্রিয় গান তার সৃষ্টিশীলতারই প্রমাণ।

জেনস সুমন

২৮ নভেম্বর চলে যান কণ্ঠশিল্পী জেনস সুমন। ‘একটা চাদর হবে’সহ অসংখ্য জনপ্রিয় গানে তিনি জায়গা করে নিয়েছিলেন সংগীতপ্রেমীদের হৃদয়ে।

শেষ কথা

তারা হয়তো শারীরিকভাবে আর নেই, কিন্তু তাদের সৃষ্টি, কণ্ঠ, অভিনয় ও অবদানই তাদের অমর করে রেখেছে। সময় এগিয়ে যাবে, কিন্তু এই নামগুলো থেকে যাবে বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসে, শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা