খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুক অ্যাপে বড় পরিবর্তন: আবার মূল অভিজ্ঞতায় ফিরছে মেটা

খবরবেলা ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৪:০৮ অপরাহ্ণ
ফেসবুক অ্যাপে বড় পরিবর্তন: আবার মূল অভিজ্ঞতায় ফিরছে মেটা

ফেসবুক অ্যাপের নেভিগেশন, ছবি দেখার অভিজ্ঞতা, মার্কেটপ্লেস ও বন্ধুর সঙ্গে যোগাযোগ— এসব জায়গায় বড় ধরনের পরিবর্তন আনছে মেটা। দীর্ঘদিন মেটাভার্স প্রকল্পে মনোযোগী থাকলেও এবার প্রতিষ্ঠানটি আবার প্ল্যাটফর্মের মূল লক্ষ্য—বন্ধু, ছবি ও কমিউনিটি—এ ফিরে আসছে।

মঙ্গলবার এক ঘোষণায় মেটা জানায়, নতুন পরিবর্তনগুলো আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাপী চালু হবে।

যুক্তরাষ্ট্রে জেন–জেড ব্যবহারকারীদের অর্ধেকের বেশি ফেসবুক মার্কেটপ্লেস ব্যবহার করে। তবুও ফিচারটি এতদিন ‘More’ মেনুর ভেতরে লুকানো ছিল।

নতুন আপডেটে— মার্কেটপ্লেস সরাসরি অ্যাপের নিচের নেভিগেশন বারে দেখা যাবে, এর পাশেই থাকবে রিলস ও ফ্রেন্ডস ট্যাব।

বন্ধু ও যোগাযোগ–কেন্দ্রিক অভিজ্ঞতা- ইনস্টাগ্রামের মতোই বন্ধু–সম্পর্কিত ফিচারগুলোতে জোর দেওয়া হচ্ছে। প্রোফাইল আগের জায়গায় থাকবে এবং কাস্টমাইজেশন আরও সহজ হবে। আগ্রহ, শখ, ভ্রমণের তথ্য যোগ করে মিল পাওয়া বন্ধুদের সাথে যোগাযোগ বাড়ানো যাবে।

ছবি দেখায় বড় পরিবর্তন-

ফেসবুকের ছবি দেখার অভিজ্ঞতা এখন আরও ইনস্টাগ্রাম-ঘেঁষা— ছবিতে ডাবল ট্যাপ করলে লাইক, নতুন একীভূত গ্রিড লেআউট, ক্লিক করলে ফুল–স্ক্রিন ভিউ, সার্চ আরও ইন্টারঅ্যাকটিভ

নতুন আপডেটে সার্চে আসছে— ইন্টারঅ্যাকটিভ গ্রিড ভিউ, ছবি ও ভিডিওর ফুল–স্ক্রিন ভিউয়ার, কনটেন্ট ব্রাউজ করতে করতে সার্চ রেজাল্ট না হারানোর সুবিধা, পোস্ট তৈরি হবে আরও সহজ।

স্টোরি বা সাধারণ পোস্ট তৈরি করতে— মিউজিক অ্যাড, বন্ধু ট্যাগ, অডিয়েন্স সিলেকশন, সহজ সেটিংস, এসব আরও সহজভাবে সামনে আনা হচ্ছে।

কমেন্ট সেকশনে বড় আপডেট

কমেন্ট অংশে যুক্ত হচ্ছে— সহজ রিপ্লাই, বেশি দৃশ্যমান ব্যাজ, পিনিং সুবিধা, উন্নত মডারেশন টুল, অ্যানোনিমাস রিপোর্টের সুযোগ।

ফিড আরও ব্যক্তিগত-

ব্যবহারকারীরা এখন ফিডে অপছন্দের পোস্ট সম্পর্কে কারণ জানাতে পারবেন। এতে ফিড আরও ব্যক্তিগতভাবে সাজানো হবে।

আগে এসব পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে ফিডে দেখা যেত। এখন ব্যবহারকারী চাইলে অনেক ফিচার অফ রাখতে পারবেন।

মোবাইলে অতিরিক্ত পরিবর্তন

নেভিগেশন, সার্চ ও কমেন্ট–সংক্রান্ত কিছু নতুন সুবিধা শুধুমাত্র মোবাইল অ্যাপের জন্য প্রযোজ্য হবে। সব মিলিয়ে, বহুদিন পর ফেসবুক আবার ব্যবহারকারীর মূল চাহিদার দিকে ফিরছে—বন্ধুত্ব, ছবি, যোগাযোগ ও সহজ নেভিগেশনকে গুরুত্ব দিয়ে।

পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের লক্ষ্যে বাংলাদেশ বিমানবাহিনীর ছয় সদস্যের একটি টেকনিক্যাল টিম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পবিপ্রবি কর্তৃপক্ষের আমন্ত্রণে বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার রাওসাব তিমামের নেতৃত্বে টেকনিক্যাল টিমটি বিশ্ববিদ্যালয়ে আসে।

এ সময় টিমের সদস্যরা পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ও রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশ বিমানবাহিনীর টেকনিক্যাল টিম ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের উদ্দেশ্যেই বিমানবাহিনীর টেকনিক্যাল টিমের এ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত কুবিতে আয়োজিত হতে যাচ্ছে ‘আনোয়ার মেমোরিয়াল গণিত সেমিনার’