খুঁজুন
সোমবার, ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী

রাশেদুল ইসলাম, কুবি প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৪:২৯ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী

উচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ১৬ শিক্ষার্থী।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. মোশাররফ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ ও ২০২১ এর জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে মনোনীতদের চূড়ান্ত তালিকা অনুমোদন ও প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।”

ইউজিসির অনুমোদিত তালিকা অনুযায়ী, ২০১৯ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে পাঁচজন, ২০২০ সালে পাঁচজন এবং ২০২১ সালে ছয়জন নিয়ে মোট ১৬ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। এছাড়াও প্রক্রিয়াধীন রয়েছে ২০২২, ২০২৩, ২০২৪ এবং ২০২৫ সালের চূড়ান্ত তালিকা।

২০১৯ সালের তালিকায় বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান বিভাগের সোনিয়া আক্তার, কলা ও মানবিক অনুষদের ইংরেজি বিভাগের নূর-ই-জাহান তাহিন, সামাজিক বিজ্ঞান অনুষদের প্রত্নতত্ত্ব বিভাগের তাসলিমা আক্তার, প্রকৌশল অনুষদের আইসিটি বিভাগের তাসফিয়া সালাম এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের রিপা আক্তার মনোনীত হয়েছেন।

২০২০ সালের তালিকায় বিজ্ঞান অনুষদের রসায়ন বিভাগের মাহিমা সুলতানা সরকার, কলা ও মানবিক অনুষদের বাংলা বিভাগের তৈয়বুন নাহার, সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের হেলাল উদ্দিন, প্রকৌশল অনুষদের আইসিটি বিভাগের মুক্তা আক্তার এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ফারজানা আক্তার মনোনীত হয়েছেন।

অন্যদিকে, ২০২১ সালের তালিকায় বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান বিভাগের তানজিনা আক্তার, কলা ও মানবিক অনুষদের বাংলা বিভাগের নাজনীন সুলতানা, সামাজিক বিজ্ঞান অনুষদের প্রত্নতত্ত্ব বিভাগের সাবিকুন্নাহার, প্রকৌশল অনুষদের আইসিটি বিভাগের নাহিদা আক্তার, ব্যবসায় শিক্ষা অনুষদের একাউন্টিং বিভাগের আমেনা আক্তার এবং আইন অনুষদের আইন বিভাগের নিশি আক্তার মনোনীত হয়েছেন।

রিহ্যাবের কার্যক্রমে আর বাধা নেই, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ১০:২১ অপরাহ্ণ
রিহ্যাবের কার্যক্রমে আর বাধা নেই, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা স্থগিত

ছবি-সংগৃহীত

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সব ধরনের কার্যক্রম পরিচালনায় আর বাধা থাকছে না। সংগঠনটির কার্যক্রম সীমিত করে বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনার কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে বোর্ড সভা, বার্ষিক সাধারণ সভা (এজিএম), মেলাসহ সংগঠনটির সব ধরনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা থাকছে না।

রবিবার (১ নভেম্বর) রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাকের দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

আইনজীবী কামরুল বিন আজাদের ১ নভেম্বরের দেওয়া সনদপত্রে এ তথ্য জানানো হয়েছে। রিট পিটিশন নম্বর ১০৪৩৬/২০২৬।

সনদপত্রে বলা হয়, গত ১৭ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে জারি করা এক চিঠিতে রিহ্যাবের রুটিন কার্যক্রম ছাড়া যেকোনো ধরনের সভা ও অন্যান্য কার্যক্রম পরিচালনায় বিধিনিষেধ আরোপ করা হয়। এতে সংগঠনটির বোর্ড সভা, এজিএম, মেলাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা বাধাগ্রস্ত হচ্ছিল।

মন্ত্রণালয়ের ওই নির্দেশনার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক। রিটের শুনানি শেষে আদালত বাণিজ্য মন্ত্রণালয়ের ১৭ অক্টোবরের চিঠির কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন।

আদালতের এ আদেশের ফলে রিহ্যাবের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আরোপিত বিধিনিষেধ আপাতত কার্যকর থাকছে না। ফলে সংগঠনটি স্বাভাবিকভাবে বোর্ড সভা, এজিএম, মেলা ও অন্যান্য কার্যক্রম পরিচালনা করতে পারবে।

আইনজীবীর সনদপত্রে আরও বলা হয়েছে, হাইকোর্টের আনুষ্ঠানিক আদেশ যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট পক্ষগুলোকে জানানো হবে।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
রিহ্যাবের কার্যক্রমে আর বাধা নেই, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা স্থগিত চবি ছাত্রদলকে ছাত্রশিবিরের মতো ‘ট্রিটমেন্ট’ দেওয়ার হুঁশিয়ারি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার প্রথমবারের মতো পবিপ্রবির পরিবহনপুলে যুক্ত হলো দুইটি দোতলা বিআরটিসি বাস চাকরির প্রলোভন দেখিয়ে ববি শিক্ষার্থীর থেকে টাকা আত্মসাৎ, পুলিশে সোপর্দ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চবি ছাত্রদল নেতা হৃদয় শাহরাস্তিতে জাতীয় যুব দিবস উদযাপন, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ বাকৃবিতে বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চবিতে চৌদ্দগ্রাম স্টুডেন্টস সলিডারিটির নতুন কমিটি: সভাপতি মোশারফ, সাধারণ সম্পাদক কানিজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি: রেজিস্ট্রেশন ফি প্রাক্তনের ১০০০ টাকা, বর্তমানদের বিনামূল্যে চবিতে আবৃত্তি সংসদের বরণ, বিদায় ও আবৃত্তি উৎসব অনুষ্ঠিত পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি, সাত দিনেও কার্যকর ব্যবস্থা নেই ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের প্রতিষ্ঠাতার আগমনে মতবিনিময় সভা চাকসুর উদ্যোগে ‘নির্যাতনের দাগ’ বইয়ের মোড়ক উন্মোচন সুন্দর ও পরিচ্ছন্ন ক্যাম্পাস মানসিক প্রশান্তি দেয়: ববি উপাচার্য ইবির ইসলামের ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, বিচারের দাবিতে মানববন্ধন ১২ খাতে অংশ নেবে দুই শতাধিক প্রতিষ্ঠান, উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দ্রুত করার দাবি শিবির সভাপতির আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী ও ফ্যাসিবাদীদের ক্লাব: গোলাম পরওয়ার তৃতীয় প্রান্তিকে রবির মুনাফা ২৫১ কোটি টাকা, রাজস্ব বেড়েছে ৭%