খুঁজুন
রবিবার, ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রসফায়ারের হুমকি দেওয়ায় ২৪ ঘণ্টার মধ্যে আইজিপিকে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম জেডিপির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:৫৭ অপরাহ্ণ
ক্রসফায়ারের হুমকি দেওয়ায় ২৪ ঘণ্টার মধ্যে আইজিপিকে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম জেডিপির

সরকার অনুমতি দিলে প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করতেও পিছপা হবে না—পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ বক্তব্য প্রত্যাহার করে জনগণের কাছে ক্ষমা চাওয়ার জন্য আইজিপিকে আল্টিমেটাম দিয়েছে দলটি।

সোমবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের হুমকির প্রতিবাদে আয়োজিত এক প্রতিবাদ সভায় জেডিপির আহ্বায়ক নাঈম আহমাদ এসব কথা বলেন।

নাঈম আহমাদ বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রীর ইঙ্গিত ছাড়া কোনো পুলিশ কর্মকর্তার পক্ষে এমন মানবাধিকারবিরোধী ও গর্হিত মন্তব্য করা সম্ভব নয়। পুলিশকে ফের মানবাধিকার লঙ্ঘনের আস্কারা দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা আইজিপির এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাই। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে বক্তব্য প্রত্যাহার করে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।”

তিনি আরও বলেন, “মাসখানেক আগে ‘অপারেশন ক্লিনহার্ট’-এর আদলে বিচারবহির্ভূত অভিযান পরিচালনার গুঞ্জন উঠেছিল। সাম্প্রতিক বক্তব্যে আশঙ্কা তৈরি হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে কাজে লাগিয়ে ক্রসফায়ারের পক্ষে জনমত তৈরির কোনো প্রেক্ষাপট প্রস্তুত করা হচ্ছে কি না। আইজিপির বক্তব্যে সরকারের অনুমোদনের প্রসঙ্গ তোলায় প্রশ্ন উঠেছে, পুলিশ কি এ ধরনের পদক্ষেপের জন্য সরকারের অনুমতি চাইছে?”

জেডিপির আহ্বায়ক বলেন, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব পালনের নামে বিচারিক প্রক্রিয়ার বাইরে কাউকে হত্যা করার হুমকি দেওয়া কিংবা এমন কর্মকাণ্ডের সম্ভাবনা তৈরি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অপরাধের অভিযোগ থাকলে নিরপেক্ষ তদন্ত, যথাযথ আইনি প্রক্রিয়া ও আদালতের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। সরকারের অনুমোদন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে বৈধতা দিতে পারে না।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে নাঈম আহমাদ বলেন, “জুলাইয়ের আকাঙ্ক্ষা, জুলাই সনদের অঙ্গীকার ও গণভোটের গণরায়ের আলোকে স্বাধীন পুলিশ কমিশন গঠিত হলে আইজিপি এমন মন্তব্য করার সাহস পেতেন না। সরকার সংস্কারপ্রক্রিয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দমন-পীড়নের পথ প্রশস্ত করছে। অথচ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সরকারের এমন তৎপরতা দেখা যাচ্ছে না।”

গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরামের আহ্বায়ক ফাহিম মাশরুর বলেন, “পুলিশ আমাদের ট্যাক্সের টাকায় চলে। অথচ সেই পুলিশই আমাদের ক্রসফায়ার দেওয়ার অনুমতি চাইছে। এটি সুস্পষ্টভাবে আইন ও সংবিধানের লঙ্ঘন। বিএনপি গতবার ক্ষমতায় আসার পর র‍্যাব সৃষ্টি করে ক্রসফায়ারের সংস্কৃতি চালু করেছিল। এবারও একই ভুলের পুনরাবৃত্তির আশঙ্কা করছি। আইজিপির এমন গর্হিত বক্তব্যের জন্য তাঁকে বহিষ্কার করতে সরকারের প্রতি আহ্বান জানাই।”

এম/আর

চবি ছাত্রদলকে ছাত্রশিবিরের মতো ‘ট্রিটমেন্ট’ দেওয়ার হুঁশিয়ারি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার

চবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৮:১৫ অপরাহ্ণ
চবি ছাত্রদলকে ছাত্রশিবিরের মতো ‘ট্রিটমেন্ট’ দেওয়ার হুঁশিয়ারি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবরার শাহরিয়ার ছাত্রশিবিরের ধারায় রাজনীতি না করতে চবি ছাত্রদলকে হুঁশিয়ারি দিয়েছেন।

রবিবার (১ নভেম্বর ২০২৬) নিজের ফেসবুক পোস্টে নিষিদ্ধ সংগঠনটির এই নেতা বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল যদি মনে করে তারা ছাত্রশিবিরের ধারায় রাজনীতি করবে, তাহলে তাদেরও শিবিরের মতোই ট্রিটমেন্ট দেওয়া হবে। বেশি বাড়াবাড়ি ভালো না। ইশারা দিলে ব্যানার ধরার লোকও কিন্তু পাওয়া যাবে না।”

এ বিষয়ে চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, “আমরা এ ধরনের কিছু আশঙ্কা করছি না। চবি ছাত্রদলের সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই। তারা যত হুমকিই দিক, আমরা শক্ত হাতে তা প্রতিহত করব।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে এখন একটি গণতান্ত্রিক সরকার আছে। ছাত্রলীগ যেহেতু নিষিদ্ধ সংগঠন, তাই আইন অনুযায়ীই সবকিছু হবে।”

ছাত্রদল সভাপতি বলেন, “ছাত্রদল ছাত্রলীগের বিরুদ্ধে সক্রিয় আছে বলেই নিষিদ্ধ সংগঠনটির যত মাথাব্যথা আমাদেরকে নিয়ে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের অন্য সংগঠনগুলোকে নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই কেন?”

অন্য ছাত্রসংগঠনগুলোর উদ্দেশে তিনি বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা নিজেদের একক বীর হিসেবে দাবি করে, ছাত্রলীগের বিরুদ্ধে তাদের অবস্থান কোথায়? এই নিষিদ্ধ সংগঠনের বিষয়ে তাদের নীরবতা কেন? আমি এই প্রশ্নটুকু রাখতে চাই।”

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
চবি ছাত্রদলকে ছাত্রশিবিরের মতো ‘ট্রিটমেন্ট’ দেওয়ার হুঁশিয়ারি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার প্রথমবারের মতো পবিপ্রবির পরিবহনপুলে যুক্ত হলো দুইটি দোতলা বিআরটিসি বাস চাকরির প্রলোভন দেখিয়ে ববি শিক্ষার্থীর থেকে টাকা আত্মসাৎ, পুলিশে সোপর্দ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চবি ছাত্রদল নেতা হৃদয় শাহরাস্তিতে জাতীয় যুব দিবস উদযাপন, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ বাকৃবিতে বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চবিতে চৌদ্দগ্রাম স্টুডেন্টস সলিডারিটির নতুন কমিটি: সভাপতি মোশারফ, সাধারণ সম্পাদক কানিজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি: রেজিস্ট্রেশন ফি প্রাক্তনের ১০০০ টাকা, বর্তমানদের বিনামূল্যে চবিতে আবৃত্তি সংসদের বরণ, বিদায় ও আবৃত্তি উৎসব অনুষ্ঠিত পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি, সাত দিনেও কার্যকর ব্যবস্থা নেই ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের প্রতিষ্ঠাতার আগমনে মতবিনিময় সভা চাকসুর উদ্যোগে ‘নির্যাতনের দাগ’ বইয়ের মোড়ক উন্মোচন সুন্দর ও পরিচ্ছন্ন ক্যাম্পাস মানসিক প্রশান্তি দেয়: ববি উপাচার্য ইবির ইসলামের ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, বিচারের দাবিতে মানববন্ধন ১২ খাতে অংশ নেবে দুই শতাধিক প্রতিষ্ঠান, উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দ্রুত করার দাবি শিবির সভাপতির আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী ও ফ্যাসিবাদীদের ক্লাব: গোলাম পরওয়ার তৃতীয় প্রান্তিকে রবির মুনাফা ২৫১ কোটি টাকা, রাজস্ব বেড়েছে ৭% ইবিতে টিএসসিসি পরিচালকের দ্বায়িত্ব হস্তান্তর