খুঁজুন
রবিবার, ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী ও ফ্যাসিবাদীদের ক্লাব: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী ও ফ্যাসিবাদীদের ক্লাব: গোলাম পরওয়ার

আওয়ামী লীগকে সন্ত্রাসী ও ফ্যাসিবাদীদের ক্লাব আখ্যা দিয়ে দলটির রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, গণতন্ত্র ও আওয়ামী লীগ একসঙ্গে চলতে পারে না। ক্ষমতার বাইরে থাকলে দলটি গণতন্ত্রের জন্য মায়াকান্না করে, আর ক্ষমতায় গেলে নিজেরাই গণতন্ত্রের কণ্ঠরোধ করে।

একই সঙ্গে বিএনপির সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, দলটি ক্ষমতায় এসে যে রাজনীতি শুরু করেছে, তাতে গণতন্ত্রের পথ আবারও রুদ্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সংসদকে কেন্দ্র করে সংসদীয় ফ্যাসিবাদ শুরু হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ইসলামী ছাত্রশিবির আয়োজিত পল্টন ট্র্যাজেডি স্মরণে আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের রক্তক্ষয়ী হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের পথ হারিয়েছিল। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে দেশকে আবার গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার প্রত্যাশা তৈরি হলেও বিএনপি ক্ষমতায় এসে জাতির কাছে দেওয়া অঙ্গীকার ভঙ্গ করছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘এই পথ হচ্ছে ফ্যাসিবাদের পথ, এই পথ হচ্ছে গণতন্ত্র হত্যার পথ। তারা ছাড়া আর কেউ থাকবে না, তারা যা বলবে তাই বলতে হবে, এটার নামই হচ্ছে ফ্যাসিজম।’

বিএনপিকে আওয়ামী লীগের কাছ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, ২৮ অক্টোবরের শহীদদের রক্তের বিনিময়ে যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছিল, আওয়ামী লীগ তা বাস্তবায়ন হতে দেয়নি। বরং দলটি দেশে ফ্যাসিবাদের উত্থান ঘটিয়েছিল। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখা হচ্ছে। বিএনপি নানা চেষ্টা করেও এই অগ্রযাত্রা ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, দেশের ১৮ কোটি মানুষ সংগ্রামের মধ্য দিয়ে শহীদ শিপন, মাসুদ ও জসিমদের রক্তে ভেজা এই দেশকে গণতন্ত্র, মানবিকতা ও ইনসাফপূর্ণ রাষ্ট্রের পথে এগিয়ে নেবে।

২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনা স্মরণ করে গোলাম পরওয়ার অভিযোগ করেন, সেদিন মাওলানা মতিউর রহমান নিজামী যখন মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন, তখন সকাল থেকেই আওয়ামী লীগ, ১৪ দল ও বামপন্থী সন্ত্রাসীরা গুলি, বন্দুক ও লগি-বৈঠা নিয়ে হামলা চালাচ্ছিল। এ পরিস্থিতিতে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা দৃঢ়তা ও সাহসের পরিচয় দিয়েছিলেন।

তিনি বলেন, নেতাকর্মীদের মঞ্চে পৌঁছাতে দেওয়া হয়নি, এমনকি জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়েও যেতে দেওয়া হয়নি। নেতাদের রক্ষায় নেতাকর্মীরা নিজেরাই দেয়াল ও ঢাল হয়ে আঘাত সহ্য করেছেন এবং জীবন দিয়েছেন। এর মধ্য দিয়ে ছাত্রশিবিরের নেতাকর্মীরা জীবনের চেয়ে আখেরাতকে বেশি ভালোবাসার প্রমাণ দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

২৮ অক্টোবরের ঘটনায় সারা দেশে শিপন, মাসুদ ও জসিমসহ প্রায় ৫৪ জনের শাহাদাত আল্লাহ কবুল করুন বলে দোয়া করেন গোলাম পরওয়ার। একই সঙ্গে আহতদের সুস্থতা এবং শহীদ পরিবারের সদস্যদের ধৈর্য ও প্রশান্তি কামনা করেন তিনি।

ডাকসু নির্বাচন ও রাজধানীতে জামায়াতের আসন লাভের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশে ইসলামের বিজয়ের পূর্বাভাস দেখা যাচ্ছে। একসময় ছাত্রশিবিরের নেতারা বলতেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন বিজয় আসবে, সেদিন বাংলাদেশে ইসলামের বিজয় হবে।

আওয়ামী লীগ সরকারের অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সংসদে বিল উত্থাপনের মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর অভিযোগ, শেখ হাসিনার শাসনামলেও পল্টন ট্র্যাজেডি, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ড এবং মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে জামায়াতের নেতাদের ফাঁসি দেওয়ার মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনার শাসনামলে ১৫ থেকে ১৬ বছর ধরে নিষ্ঠুরতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। একপর্যায়ে হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে মানুষ হত্যা এবং নিহতদের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে একতরফা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথ বন্ধ করে দিয়েছিল। শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা দুজনকেই অস্বাভাবিক পরিস্থিতিতে ক্ষমতা ছাড়তে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বলেন, ২৮ অক্টোবরের ঘটনা ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মৃত্যুভয়হীন চেতনায় উজ্জীবিত করেছে। শহীদদের আত্মত্যাগের শিক্ষা নিয়ে আন্দোলনের মাঠে অবিচল থাকার তাওফিক কামনা করেন তিনি।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন তৎকালীন ছাত্রশিবির সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ, ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল সোহেলসহ ঢাকা মহানগর ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এম/আর

চবি ছাত্রদলকে ছাত্রশিবিরের মতো ‘ট্রিটমেন্ট’ দেওয়ার হুঁশিয়ারি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার

চবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৮:১৫ অপরাহ্ণ
চবি ছাত্রদলকে ছাত্রশিবিরের মতো ‘ট্রিটমেন্ট’ দেওয়ার হুঁশিয়ারি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবরার শাহরিয়ার ছাত্রশিবিরের ধারায় রাজনীতি না করতে চবি ছাত্রদলকে হুঁশিয়ারি দিয়েছেন।

রবিবার (১ নভেম্বর ২০২৬) নিজের ফেসবুক পোস্টে নিষিদ্ধ সংগঠনটির এই নেতা বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল যদি মনে করে তারা ছাত্রশিবিরের ধারায় রাজনীতি করবে, তাহলে তাদেরও শিবিরের মতোই ট্রিটমেন্ট দেওয়া হবে। বেশি বাড়াবাড়ি ভালো না। ইশারা দিলে ব্যানার ধরার লোকও কিন্তু পাওয়া যাবে না।”

এ বিষয়ে চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, “আমরা এ ধরনের কিছু আশঙ্কা করছি না। চবি ছাত্রদলের সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই। তারা যত হুমকিই দিক, আমরা শক্ত হাতে তা প্রতিহত করব।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে এখন একটি গণতান্ত্রিক সরকার আছে। ছাত্রলীগ যেহেতু নিষিদ্ধ সংগঠন, তাই আইন অনুযায়ীই সবকিছু হবে।”

ছাত্রদল সভাপতি বলেন, “ছাত্রদল ছাত্রলীগের বিরুদ্ধে সক্রিয় আছে বলেই নিষিদ্ধ সংগঠনটির যত মাথাব্যথা আমাদেরকে নিয়ে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের অন্য সংগঠনগুলোকে নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই কেন?”

অন্য ছাত্রসংগঠনগুলোর উদ্দেশে তিনি বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা নিজেদের একক বীর হিসেবে দাবি করে, ছাত্রলীগের বিরুদ্ধে তাদের অবস্থান কোথায়? এই নিষিদ্ধ সংগঠনের বিষয়ে তাদের নীরবতা কেন? আমি এই প্রশ্নটুকু রাখতে চাই।”

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
চবি ছাত্রদলকে ছাত্রশিবিরের মতো ‘ট্রিটমেন্ট’ দেওয়ার হুঁশিয়ারি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার প্রথমবারের মতো পবিপ্রবির পরিবহনপুলে যুক্ত হলো দুইটি দোতলা বিআরটিসি বাস চাকরির প্রলোভন দেখিয়ে ববি শিক্ষার্থীর থেকে টাকা আত্মসাৎ, পুলিশে সোপর্দ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চবি ছাত্রদল নেতা হৃদয় শাহরাস্তিতে জাতীয় যুব দিবস উদযাপন, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ বাকৃবিতে বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চবিতে চৌদ্দগ্রাম স্টুডেন্টস সলিডারিটির নতুন কমিটি: সভাপতি মোশারফ, সাধারণ সম্পাদক কানিজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি: রেজিস্ট্রেশন ফি প্রাক্তনের ১০০০ টাকা, বর্তমানদের বিনামূল্যে চবিতে আবৃত্তি সংসদের বরণ, বিদায় ও আবৃত্তি উৎসব অনুষ্ঠিত পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি, সাত দিনেও কার্যকর ব্যবস্থা নেই ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের প্রতিষ্ঠাতার আগমনে মতবিনিময় সভা চাকসুর উদ্যোগে ‘নির্যাতনের দাগ’ বইয়ের মোড়ক উন্মোচন সুন্দর ও পরিচ্ছন্ন ক্যাম্পাস মানসিক প্রশান্তি দেয়: ববি উপাচার্য ইবির ইসলামের ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, বিচারের দাবিতে মানববন্ধন ১২ খাতে অংশ নেবে দুই শতাধিক প্রতিষ্ঠান, উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দ্রুত করার দাবি শিবির সভাপতির আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী ও ফ্যাসিবাদীদের ক্লাব: গোলাম পরওয়ার তৃতীয় প্রান্তিকে রবির মুনাফা ২৫১ কোটি টাকা, রাজস্ব বেড়েছে ৭% ইবিতে টিএসসিসি পরিচালকের দ্বায়িত্ব হস্তান্তর