খুঁজুন
রবিবার, ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

উৎপাদনমুখী শিল্প গড়ে তোলার আহ্বান চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলনে

আহসান হাবিব পাটওয়ারী
প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ
উৎপাদনমুখী শিল্প গড়ে তোলার আহ্বান চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলনে

‘মাত্র ১০ হাজার টাকা খুলবে ব্যবসার দ্বার’—এ স্লোগানকে সামনে রেখে চাঁদপুরে ব্যবসায়ীদের দক্ষতা বৃদ্ধি ও নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বক্তারা বলেছেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার বিকল্প নেই। উৎপাদনই বদলে দিতে পারে বাংলাদেশের অর্থনীতির চিত্র।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) চাঁদপুর জেলা শাখার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম।

তিনি বলেন, ২০৫০ সালের বিশ্ব শিল্পবিপ্লবের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে বাংলাদেশকে উৎপাদনমুখী হতে হবে। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই। প্রায় ১৮ কোটি মানুষের বিশাল বাজার নিয়ে বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। এ সম্ভাবনাকে কাজে লাগাতে দেশীয় উদ্যোক্তাদের উৎপাদন খাতে এগিয়ে আসতে হবে।

চীনসহ বিভিন্ন উৎপাদনকারী দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, উৎপাদনই এসব দেশের অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি। বাংলাদেশেও পরিকল্পিত শিল্পায়নের মাধ্যমে অর্থনৈতিক বিপ্লব ঘটানো সম্ভব।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, সম্পদ অর্জন করতে হবে, তবে তা অবশ্যই সৎ পথে। আইবিডাব্লিউএফের সদস্য হতে ব্যক্তি কিংবা ধর্মীয় পরিচয় কোনো বাধা নয়; সততাই এখানে প্রধান যোগ্যতা। সঠিক পরিকল্পনা, সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চাঁদপুর থেকেও বড় শিল্পোদ্যোক্তা তৈরি করা সম্ভব।

সম্মেলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক ব্যবসায়ীর মধ্যে মাত্র ১৬ জন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোক্তারাই চাঁদপুরে শিল্পায়নের নতুন সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। মাত্র তিনটি মেশিন দিয়ে যাত্রা শুরু করে তিন বছরের মধ্যে অর্ধশতাধিক মেশিনে পণ্য উৎপাদনের সফলতার উদাহরণ তুলে ধরে তিনি নতুন উদ্যোক্তাদের উৎপাদন খাতে বিনিয়োগের আহ্বান জানান।

আইবিডাব্লিউএফ চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, কুমিল্লা আঞ্চলিক সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম ও জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. হারুন অর রশিদ উসমানী।

জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সহসভাপতি মোজাম্মেল হক পরান ও বাদশা ফয়সাল।

এ ছাড়া ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আবু জাফর সিদ্দিক, শাখাওয়াত হোসেন, আবুবকর সিদ্দিক, হাফেজ তাজবীর ও সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

বক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সফলতার গল্প তুলে ধরে বলেন, শুধু ব্যবসার প্রসার নয়, উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং সৎ ও আদর্শবান উদ্যোক্তা গড়ে তোলার মধ্য দিয়েই সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ লক্ষ্যে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

চবি ছাত্রদলকে ছাত্রশিবিরের মতো ‘ট্রিটমেন্ট’ দেওয়ার হুঁশিয়ারি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার

চবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৮:১৫ অপরাহ্ণ
চবি ছাত্রদলকে ছাত্রশিবিরের মতো ‘ট্রিটমেন্ট’ দেওয়ার হুঁশিয়ারি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবরার শাহরিয়ার ছাত্রশিবিরের ধারায় রাজনীতি না করতে চবি ছাত্রদলকে হুঁশিয়ারি দিয়েছেন।

রবিবার (১ নভেম্বর ২০২৬) নিজের ফেসবুক পোস্টে নিষিদ্ধ সংগঠনটির এই নেতা বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল যদি মনে করে তারা ছাত্রশিবিরের ধারায় রাজনীতি করবে, তাহলে তাদেরও শিবিরের মতোই ট্রিটমেন্ট দেওয়া হবে। বেশি বাড়াবাড়ি ভালো না। ইশারা দিলে ব্যানার ধরার লোকও কিন্তু পাওয়া যাবে না।”

এ বিষয়ে চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, “আমরা এ ধরনের কিছু আশঙ্কা করছি না। চবি ছাত্রদলের সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই। তারা যত হুমকিই দিক, আমরা শক্ত হাতে তা প্রতিহত করব।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে এখন একটি গণতান্ত্রিক সরকার আছে। ছাত্রলীগ যেহেতু নিষিদ্ধ সংগঠন, তাই আইন অনুযায়ীই সবকিছু হবে।”

ছাত্রদল সভাপতি বলেন, “ছাত্রদল ছাত্রলীগের বিরুদ্ধে সক্রিয় আছে বলেই নিষিদ্ধ সংগঠনটির যত মাথাব্যথা আমাদেরকে নিয়ে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের অন্য সংগঠনগুলোকে নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই কেন?”

অন্য ছাত্রসংগঠনগুলোর উদ্দেশে তিনি বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা নিজেদের একক বীর হিসেবে দাবি করে, ছাত্রলীগের বিরুদ্ধে তাদের অবস্থান কোথায়? এই নিষিদ্ধ সংগঠনের বিষয়ে তাদের নীরবতা কেন? আমি এই প্রশ্নটুকু রাখতে চাই।”

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
চবি ছাত্রদলকে ছাত্রশিবিরের মতো ‘ট্রিটমেন্ট’ দেওয়ার হুঁশিয়ারি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার প্রথমবারের মতো পবিপ্রবির পরিবহনপুলে যুক্ত হলো দুইটি দোতলা বিআরটিসি বাস চাকরির প্রলোভন দেখিয়ে ববি শিক্ষার্থীর থেকে টাকা আত্মসাৎ, পুলিশে সোপর্দ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চবি ছাত্রদল নেতা হৃদয় শাহরাস্তিতে জাতীয় যুব দিবস উদযাপন, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ বাকৃবিতে বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চবিতে চৌদ্দগ্রাম স্টুডেন্টস সলিডারিটির নতুন কমিটি: সভাপতি মোশারফ, সাধারণ সম্পাদক কানিজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি: রেজিস্ট্রেশন ফি প্রাক্তনের ১০০০ টাকা, বর্তমানদের বিনামূল্যে চবিতে আবৃত্তি সংসদের বরণ, বিদায় ও আবৃত্তি উৎসব অনুষ্ঠিত পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি, সাত দিনেও কার্যকর ব্যবস্থা নেই ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের প্রতিষ্ঠাতার আগমনে মতবিনিময় সভা চাকসুর উদ্যোগে ‘নির্যাতনের দাগ’ বইয়ের মোড়ক উন্মোচন সুন্দর ও পরিচ্ছন্ন ক্যাম্পাস মানসিক প্রশান্তি দেয়: ববি উপাচার্য ইবির ইসলামের ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, বিচারের দাবিতে মানববন্ধন ১২ খাতে অংশ নেবে দুই শতাধিক প্রতিষ্ঠান, উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দ্রুত করার দাবি শিবির সভাপতির আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী ও ফ্যাসিবাদীদের ক্লাব: গোলাম পরওয়ার তৃতীয় প্রান্তিকে রবির মুনাফা ২৫১ কোটি টাকা, রাজস্ব বেড়েছে ৭% ইবিতে টিএসসিসি পরিচালকের দ্বায়িত্ব হস্তান্তর