খুঁজুন
রবিবার, ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জনবল সংকট ও পদায়ন নিয়ে বিতর্ক, চাপে বিএডিসির প্রশাসন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১:১২ অপরাহ্ণ
জনবল সংকট ও পদায়ন নিয়ে বিতর্ক, চাপে বিএডিসির প্রশাসন

বিএডিসি'র লগো। ছবি-সংগৃহীত

জনবল সংকট, পদোন্নতি ও পদায়ন নিয়ে জটিলতার পাশাপাশি বদলি-বাণিজ্য ও অনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগে নতুন করে বিতর্কে পড়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। দীর্ঘদিনের গ্রেড পুনর্বিন্যাসের জটিলতা নিরসন, কর্মকর্তা-কর্মচারীদের যৌক্তিক দাবি পূরণ এবং সুশৃঙ্খল কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি উঠেছে।

সংশ্লিষ্টদের মতে, আসন্ন বোরো ও রবি মৌসুমে কৃষকদের কাছে সময়মতো মানসম্মত বীজ, সার ও সেচসুবিধা পৌঁছে দিতে প্রশাসনিক স্থিতিশীলতা ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি।

বিএডিসির ১৯৬১ সালে প্রতিষ্ঠার পর থেকে গ্রেড পুনর্বিন্যাস নিয়ে দীর্ঘদিনের জটিলতা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তারা বলছেন, দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে গ্রেড পুনর্বিন্যাস-সংক্রান্ত আদেশ জারি করা হয়। তবে ওই আদেশে কিছু ত্রুটি ও অসংগতি রয়েছে, যা সংশোধনের উদ্যোগ চলমান।

অতীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিএডিসির কর্মকর্তা-কর্মচারীদের বদলির আদেশ জারি করা হয়েছিল। পরে কৃষি সচিবের হস্তক্ষেপে এসব আদেশ বাতিল করা হয়। বর্তমানে কিছু কর্মকর্তা রাজনৈতিক ও প্রভাবশালী ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রতিষ্ঠানে অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলেও অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া বিএডিসির একজন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে দাপ্তরিক দায়িত্ব যথাযথভাবে পালন না করে বদলি-বাণিজ্য ও তদবিরে জড়িত থাকার অভিযোগ তোলা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা বা অন্য অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন।

বিএডিসির জনবল সংকট নিরসনে দ্রুত নিয়োগ ও পদোন্নতির ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে প্রকৃত তথ্য ও বাস্তবতাকে গুরুত্ব দেওয়া এবং কর্মকর্তা-কর্মচারীদের যৌক্তিক দাবিগুলো বিবেচনার ওপর জোর দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, কৃষি উৎপাদন সচল রাখা এবং কৃষকদের চাহিদা অনুযায়ী বীজ, সার ও সেচসুবিধা সরবরাহে বিএডিসির ভূমিকা গুরুত্বপূর্ণ। এ অবস্থায় জনবল সংকট, পদোন্নতি ও পদায়ন নিয়ে বিরোধ দীর্ঘায়িত হলে প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই প্রশাসনিক জটিলতা নিরসনের পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহি ও পেশাগত দক্ষতার ভিত্তিতে প্রতিষ্ঠান পরিচালনার ওপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

এম/আর

চবি ছাত্রদলকে ছাত্রশিবিরের মতো ‘ট্রিটমেন্ট’ দেওয়ার হুঁশিয়ারি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার

চবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৮:১৫ অপরাহ্ণ
চবি ছাত্রদলকে ছাত্রশিবিরের মতো ‘ট্রিটমেন্ট’ দেওয়ার হুঁশিয়ারি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবরার শাহরিয়ার ছাত্রশিবিরের ধারায় রাজনীতি না করতে চবি ছাত্রদলকে হুঁশিয়ারি দিয়েছেন।

রবিবার (১ নভেম্বর ২০২৬) নিজের ফেসবুক পোস্টে নিষিদ্ধ সংগঠনটির এই নেতা বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল যদি মনে করে তারা ছাত্রশিবিরের ধারায় রাজনীতি করবে, তাহলে তাদেরও শিবিরের মতোই ট্রিটমেন্ট দেওয়া হবে। বেশি বাড়াবাড়ি ভালো না। ইশারা দিলে ব্যানার ধরার লোকও কিন্তু পাওয়া যাবে না।”

এ বিষয়ে চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, “আমরা এ ধরনের কিছু আশঙ্কা করছি না। চবি ছাত্রদলের সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই। তারা যত হুমকিই দিক, আমরা শক্ত হাতে তা প্রতিহত করব।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে এখন একটি গণতান্ত্রিক সরকার আছে। ছাত্রলীগ যেহেতু নিষিদ্ধ সংগঠন, তাই আইন অনুযায়ীই সবকিছু হবে।”

ছাত্রদল সভাপতি বলেন, “ছাত্রদল ছাত্রলীগের বিরুদ্ধে সক্রিয় আছে বলেই নিষিদ্ধ সংগঠনটির যত মাথাব্যথা আমাদেরকে নিয়ে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের অন্য সংগঠনগুলোকে নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই কেন?”

অন্য ছাত্রসংগঠনগুলোর উদ্দেশে তিনি বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা নিজেদের একক বীর হিসেবে দাবি করে, ছাত্রলীগের বিরুদ্ধে তাদের অবস্থান কোথায়? এই নিষিদ্ধ সংগঠনের বিষয়ে তাদের নীরবতা কেন? আমি এই প্রশ্নটুকু রাখতে চাই।”

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
চবি ছাত্রদলকে ছাত্রশিবিরের মতো ‘ট্রিটমেন্ট’ দেওয়ার হুঁশিয়ারি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার প্রথমবারের মতো পবিপ্রবির পরিবহনপুলে যুক্ত হলো দুইটি দোতলা বিআরটিসি বাস চাকরির প্রলোভন দেখিয়ে ববি শিক্ষার্থীর থেকে টাকা আত্মসাৎ, পুলিশে সোপর্দ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চবি ছাত্রদল নেতা হৃদয় শাহরাস্তিতে জাতীয় যুব দিবস উদযাপন, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ বাকৃবিতে বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চবিতে চৌদ্দগ্রাম স্টুডেন্টস সলিডারিটির নতুন কমিটি: সভাপতি মোশারফ, সাধারণ সম্পাদক কানিজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি: রেজিস্ট্রেশন ফি প্রাক্তনের ১০০০ টাকা, বর্তমানদের বিনামূল্যে চবিতে আবৃত্তি সংসদের বরণ, বিদায় ও আবৃত্তি উৎসব অনুষ্ঠিত পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি, সাত দিনেও কার্যকর ব্যবস্থা নেই ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের প্রতিষ্ঠাতার আগমনে মতবিনিময় সভা চাকসুর উদ্যোগে ‘নির্যাতনের দাগ’ বইয়ের মোড়ক উন্মোচন সুন্দর ও পরিচ্ছন্ন ক্যাম্পাস মানসিক প্রশান্তি দেয়: ববি উপাচার্য ইবির ইসলামের ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, বিচারের দাবিতে মানববন্ধন ১২ খাতে অংশ নেবে দুই শতাধিক প্রতিষ্ঠান, উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দ্রুত করার দাবি শিবির সভাপতির আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী ও ফ্যাসিবাদীদের ক্লাব: গোলাম পরওয়ার তৃতীয় প্রান্তিকে রবির মুনাফা ২৫১ কোটি টাকা, রাজস্ব বেড়েছে ৭% ইবিতে টিএসসিসি পরিচালকের দ্বায়িত্ব হস্তান্তর